
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারা দেশে চলছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সারা দেশে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে এসব কর্মসূচি আয়োজিত হচ্ছে। এরই অংশ হিসেবে তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও উৎসাহের সম্ভাবনাকে উদ্যাপন করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় দেশের ৬ জেলায় আয়োজন করা হয়েছে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর—আমি চির উন্নত শির!’ এবং ৫০ জেলায় নৃত্যানুষ্ঠান।
১০ জানুয়ারি নেত্রকোনা জেলায় অনুষ্ঠিত হয় ব্যান্ড সংগীতের অনুষ্ঠান বল বীর—আমি চির উন্নত শির! আজ রংপুরে, আগামী ১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে, ৪ ফেব্রুয়ারি নড়াইলে, ৮ ফেব্রুয়ারি বরগুনায় এবং ১৩ ফেব্রুয়ারি রাজশাহী জেলায় প্রতিদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর— আমি চির উন্নত শির! সবার জন্য উন্মুক্ত জেলা পর্যায়ের অনুষ্ঠানগুলোতে অংশ নেবে স্থানীয় ব্যান্ড।

অন্যদিকে আগামীকাল বুধবার থেকে দেশের ৫০ জেলায় অনুষ্ঠিত হবে নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে গাইবান্ধা জেলার নৃত্যানুষ্ঠান। আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জ, ফেনী, নড়াইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বরগুনা, খুলনা, গাজীপুর, শরীয়তপুর, নেত্রকোনা, বগুড়া, নীলফামারী, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, হবিগঞ্জ, ঠাকুরগাঁও, খাগড়াছড়ি, নওগাঁ, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম জেলায়।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুন্সিগঞ্জ, নোয়াখালী, যশোর, ফরিদপুর, টাঙ্গাইল, রাজশাহী, পটুয়াখালী, সাতক্ষীরা, ময়মনসিংহ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, মাগুরা, মৌলভীবাজার, বান্দরবান, চাঁদপুর, লালমনিরহাট, পঞ্চগড়, রাঙামাটি, জয়পুরহাট, শেরপুর, পিরোজপুর, সুনামগঞ্জ ও নরসিংদী জেলায়। জেলা পর্যায়ে অনুষ্ঠেয় নৃত্যানুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মিউজিক পরিবেশনা প্রতিষ্ঠান পি টিউনের স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, প্রযোজক, প্রকাশক ও বিডি ২৯ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী জসিম উদ্দিন আকাশ।
৫ ঘণ্টা আগে
বাইকের চেয়ে বরাবরই চার চাকা চালাতে বেশি পছন্দ করতেন উত্তমকুমার। কোনো সিনেমার দৃশ্যে গাড়ি চালানোর শট থাকলে খুবই খুশি হতেন। শোনা যায়, ‘সপ্তপদী’ সিনেমার ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্যে বাইকের বদলে নাকি গাড়িতে চেপেই শুটিং করতে চেয়েছিলেন তিনি!
১৫ ঘণ্টা আগে
ভবানীপুরের মধ্যবিত্ত ঘরের ছেলে। ছোটবেলায় থিয়েটার দেখে অভিনয়ের প্রতি ভালো লাগা, লুকিয়ে রিহার্সাল দেখা, পরে যুক্ত হয়ে যাওয়া পাড়া আর স্কুলের নাটকের সঙ্গে এবং এভাবে অভিনয়ের প্রেমে বিভোর হয়ে যাওয়া সেই ছিপছিপে গড়নের ছেলেটি নেহাতই ঝোঁকের মাথায় ঢুকে পড়েছিলেন চলচ্চিত্রে।
১৭ ঘণ্টা আগে
তত দিনে উত্তমকুমার বাংলা ইন্ডাস্ট্রির একচ্ছত্র নায়ক। যে সিনেমাই মুক্তি পাচ্ছে, ঢেউয়ের মতো দর্শকেরা ঝাঁপিয়ে পড়ছে প্রেক্ষাগৃহে। সেই আবহে ১৯৫৬ সালে এল দেবকী বসু পরিচালিত ‘নবজন্ম’। এতে নতুন চমক নিয়ে এলেন মহানায়ক। সেই প্রথম দেখা গেল, সাতটি বৈষ্ণব পদাবলি নচিকেতা ঘোষের সুরে নিজেই গেয়েছেন উত্তম। গানগুলো ভা
১৮ ঘণ্টা আগে