
২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা। ওই বছরের শেষ দিকে শুটিং শেষ হলেও এখনো আলোর মুখ দেখেনি সিরিজটি। দুই বন্ধু আটকে থাকলেও পশ্চিমবঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্তের নতুন সিরিজ ‘প্রিয় বন্ধু’।
নব্বইয়ের দশকে প্রকাশ পেয়েছিল অঞ্জন দত্তের কালজয়ী শ্রুতিনাটক ‘প্রিয় বন্ধু’। অঞ্জন দত্তের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন বাংলাদেশের নিমা রহমান। অর্ণব চ্যাটার্জি ও আসমা চৌধুরী জয়িতা নামের দুই বন্ধুর চিঠি লেখালেখি, প্রথম প্রেমে পড়া, প্রত্যাখ্যাত হওয়া এবং পরবর্তী সময়ে দুজনের জীবন দুদিকে বাঁক নেওয়া—এসব নিয়েই তৈরি হয়েছিল চিত্রনাট্য। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে বোম্বে, এরপর বেঙ্গালুরু এবং শেষ পর্যন্ত নিজের শিকড়ের খোঁজে ঢাকায়—এভাবে শহর থেকে শহরে, দেশ থকে দেশে ছুটে বেড়িয়েছে জয়িতা। অন্যদিকে অর্ণবের জীবন কেটেছে প্রিয় শহর কলকাতা, সেখানকার মানুষ, আলো-হাওয়া আর প্রিয় চারপাশকে আঁকড়ে ধরে। সেই গল্পের ধারাবাহিকতায় এবার অর্ণব আর জয়িতাকে পর্দায় তুলে আনলেন অঞ্জন দত্ত। তৈরি করলেন ওয়েব সিরিজ প্রিয় বন্ধু।

গত মঙ্গলবার রাতে টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় প্রিয় বন্ধু সিরিজের। টিজারের শুরুতেই অঞ্জন দত্তের কণ্ঠে শোনা যায়, ‘প্রিয় জয়িতা, অনেক দিন পর তোমাকে একটা না বলা কথা বলতে ইচ্ছা হলো।’ জয়িতার কাছে এবার কোন না বলা কথা বলতে ফিরে এসেছে অর্ণব? দুই দশক পেরিয়ে নিজেদের অতীত ফিরে দেখবে তারা? নাকি সময়ের চাহিদায় তাঁরা খুঁজে পাবে এই প্রজন্মের জয়িতা-অর্ণবকে? সেই উত্তর মিলবে নতুন ওয়েব সিরিজে।
প্রিয় বন্ধু শ্রুতি নাটকে কলকাতায় অর্ণবের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল জয়িতার। তবে শেষ দিকে চিঠি দিয়ে জয়িতা জানিয়ে দেয়, কলকাতায় সে আসছে না। তার মনে ভয় ছিল দূর থেকে কাছে গেল তাদের মিষ্টি বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। যে শহরকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিল অর্ণব, ওয়েব সিরিজে সেই প্রিয় শহরকে নিয়ে আবার কথা বলতে শোনা গেল অর্ণবকে। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গানে অঞ্জন দত্তের কণ্ঠে শোনা গেল, ‘তুমি একবার এসো আমার শহরে, দেখে যাও প্রিয় বন্ধু আমার, বেঁচে আছে আমার শহর নিজের মতো করে।’
প্রিয় বন্ধু সিরিজে অঞ্জনের সঙ্গে অভিনয় করেছেন সোহম মজুমদার, শ্রুতি দাসসহ অনেকে। পরিচালনায় অঞ্জনের সঙ্গ দিয়েছেন তাঁর ছেল নীল দত্ত।
প্রিয় বন্ধুর ঘোষণা আসতে যেন প্রাসঙ্গিক হয়ে উঠল দুই বন্ধু সিরিজের কথা। দুজন বন্ধুর মিউজিক্যাল জার্নি নিয়ে দুই বন্ধুর গল্প। অঞ্জন দত্ত জানিয়েছিলেন মজার, আনন্দের, বন্ধুত্বের ও ভালোবাসার গল্প নিয়েই তৈরি হয়েছে চিত্রনাট্য। থাকবে অঞ্জন দত্তের ছয়টি অপ্রকাশিত গান। শোনা যাবে অঞ্জনের ‘বেলা বোস’ গানের নতুন ভার্সন ‘বিদিশা আমি সরি’।
দুই বন্ধু সিরিজের মুক্তির বিষয়ে খোঁজ নিয়ে জানা গেল, সহসাই জট খুলছে না এই সিরিজের। তবে ঠিক কী কারণে সিরিজটি আটকে আছে সেই উত্তরও নেই কারও কাছে। দুই বছর আগে অঞ্জন দত্ত জানিয়েছিলেন, এই সিরিজ মুক্তি না পাওয়ার সঠিক কারণ তাঁর জানা নেই। জানাতে পারবে বিঞ্জ। তবে এখনো ওটিটি প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
দুই বছর আগে বেশ কয়েকবার শুটিংয়ের কিছু ছবি শেয়ার করে প্রচার করতে দেখা গেলেও এরপর আর দুই বন্ধু সিরিজ নিয়ে কোনো কার্যক্রম দেখা যায়নি বিঞ্জের।
সিরিজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন এর অভিনেত্রী তমা মির্জা। তবে দীর্ঘদিন আটকে থাকায় হতাশ এই অভিনেত্রী। এতটাই হতাশ যে এখন আর এই সিরিজ নিয়ে কথাও বলতে চান না। তমার ভাষ্য, ‘এটা নিয়ে আর কথা বলতে চাই না। কী আছে এর ভাগ্যে, প্রযোজক-পরিচালকই ভালো বলতে পারবেন। আমি আর এটা নিয়ে কিছুই ভাবছি না।’

প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
২ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
২ ঘণ্টা আগে
নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১ দিন আগে