
পর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় দেখা যাবে শাকিব ও যিশুর দ্বৈরথ। তবে এবার গুঞ্জন হলো সত্য। গতকাল সন্ধ্যায় প্রকাশ পাওয়া বরবাদ সিনেমার টিজারে দেখা মিলল যিশু সেনগুপ্তের।
শুটিং শুরুর আগেই জানানো হয়েছিল আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বরবাদ। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। এখন চলছে শেষ মুহূর্তের সম্পাদনার কাজ। টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু হলো সিনেমার।

প্রথম থেকেই নির্মাতা হৃদয় বলছিলেন, বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওর বেশির ভাগজুড়েই ছিল নৃশংসতা। শাকিব খান অভিনীত চরিত্রটি ড্রাগ নিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার মুখে। ব্যাকগ্রাউন্ড থেকে শোনা গেল, ‘এখনই এই অবস্থা হলে ওর ভবিষ্যৎ কী?’ এরপরেই ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ কইরা দিতে পারি।’
এরপরেই টিজারে আগমন ঘটে যিশু সেনগুপ্তের। বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের মাঝ থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। বোঝাই যাচ্ছে বরবাদে পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন টালিউডের এই অভিনেতা, যাঁর লড়াইটা হবে ভয়ংকর শাকিবের সঙ্গে। টিজার শেষ হয় শাকিব খানের ভিন্ন এক লুক দিয়ে, যেখানে তাঁকে দেখা যায় ব্যান্ডেজ হাতে রাইফেল নিয়ে এগিয়ে যাচ্ছেন হেলিকপ্টারের দিকে। মুখভর্তি দাঁড়ি, মাথা ও মুখে ক্ষতচিহ্ন।
বরবাদ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। সেই সিনেমায় জনপ্রিয় হয়েছিল শাকিব-ইধিকা জুটি। বরবাদে ইধিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে