
গত আগস্টে জানা গিয়েছিল ব্রাত্য বসুর নতুন টালিউড সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি শুরু হয়েছে সিনেমার শুটিং। গত সোমবার থেকে ‘শেকড়’ নামের এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন চঞ্চল।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে তৈরি হচ্ছে শেকড়। দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। বৃদ্ধের চরিত্রে আছেন অভিনেতা লোকনাথ দে, বৃদ্ধার চরিত্রে সীমা বিশ্বাস। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী আর তাঁর স্ত্রীর চরিত্রে পৌলমী বসুকে।
ভারতীয় গণমাধ্যমকে চঞ্চল চৌধুরী বলেন, ‘এখানে বাবা-ছেলের একটা সুন্দর সম্পর্ক দেখা যাবে। আমার বাবার চরিত্রটার সঙ্গে আমার ব্যক্তিজীবনের বহু মিল। কারণ, এই চরিত্র ডিমেনশিয়ায় আক্রান্ত। যে সমস্ত কিছু মুহূর্তের মধ্যে ভুলে যায়। আমার বাবাও শেষ জীবনে এই রোগে আক্রান্ত ছিলেন। এই সিনেমা করার আরও একটি কারণ হচ্ছে ব্রাত্যদা (ব্রাত্য বসু)। তাঁর সঙ্গে সিনেমা করার একটা আরাম আছে। সেটা আমায় ভীষণভাবে টানে।’

শুটিং হচ্ছে কলকাতার বীরভূমে। শুটিং এলাকা দারুণ পছন্দ হয়েছে চঞ্চলের। তিনি বলেন, ‘গ্রাম আমায় বরাবর টানে। একটা টান অনুভব করি। বর্তমানে ঢাকায় থাকলেও আমি তো আসলে গ্রামেরই ছেলে। যখন সিনেমায় মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, কত পুরোনো ছবি মনে ভেসে উঠছে। এই সিনেমা করতে গিয়ে আমি বারবার পেছনে ফিরে যাচ্ছি।’
শেকড় সিনেমায় আরও অভিনয় করছেন অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়, নারায়ণ গোস্বামী প্রমুখ। প্রযোজনা করেছেন ফিরদৌসুল হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
৯ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১০ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২০ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
২১ ঘণ্টা আগে