
কৃতি শ্যাননের বলিউড জার্নি সহজ ছিল না। অনেক কাট খড় পুড়িয়ে নিজের স্থান পাকাপোক্ত করেছেন। এখন তিনি বলিউডের সফল অভিনেত্রী। প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহের কমতি নেই ভক্ত-অনুরাগীদের। কার সঙ্গে সম্পর্কে রয়েছেন এ নিয়েও জল্পনার কমতি ছিল না ভক্তদের। বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছিল লন্ডন নিবাসী শিল্পপতিকে মন দিয়েছেন ‘একাকিনী’ তকমা পাওয়া এই অভিনেত্রী। অবশেষে প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে ধরা দিলেন তিনি।
গত জুলাইয়ে জন্মদিনের সময় থেকে জল্পনা শুরু হয় কৃতির সম্পর্ক নিয়ে। শিল্পপতি কবীর বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমন গুঞ্জন চাউর হয়। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী, মুখে কুলুপ এঁটে ছিলেন।
সম্প্রতি পরিবারের সঙ্গে ঘটা করে দীপাবলি পালন করেছেন অভিনেত্রী। তবে সেই উদ্যাপনে ছিলেন একেবারেই ঘনিষ্ঠরা। সেখানেও দেখা যায় কবীরকে। ছবি ঘিরে একে একে-দুই মেলান নেটিজেনরা। স্পষ্ট হয়ে যান গুঞ্জন নয়, সত্যিই সম্পর্কে রয়েছেন তাঁরা। এবার প্রকাশ্যে ধরারও দিলেন তাঁরা। সেই ভিডিও ছড়িয়েছে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে কালো শর্টস ও কালো টপ পরে গাড়ি থেকে নামছেন কৃতি। টপের ওপরে রংচঙে জ্যাকেট। চোখে রোদ চশমা, পায়ে স্নিকার্স। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন তিনি। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন কবীর। তাঁর পরনে কালো টিশার্ট ও ডেনিম প্যান্ট।
প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, দীপাবলি একসঙ্গে কাটিয়ে ছুটি কাটাতে চললেন তাঁরা? এর আগেও জন্মদিনে মাইকোনস নামে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কৃতি। সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছিলেন অভিনেত্রী। দেখা গিয়েছিল, একটি পার্টিতে সময় কাটাচ্ছেন যুগল। সে ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২০ ঘণ্টা আগে