
বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। রোববার ছড়িয়ে পড়ে এমন গুঞ্জন। সংবাদমাধ্যমে প্রকাশিত হয় পড়শীর বিয়ের খবর।
সত্যতা যাচাই করতে পড়শীর সঙ্গে যোগাযোগ করতে গেলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর মা রহস্য জিইয়ে রেখে জানালেন, পড়শীর বিয়ের খবর সত্যিও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে।
২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা দিয়ে ক্যারিয়ার শুরু হয় পড়শীর। সেই প্রতিযোগিতায় নীলয়ও অংশ নিয়েছিলেন। সেখান থেকেই তাঁদের পরিচয়। এত দিন তাঁরা সম্পর্কের খবর গোপন রেখেছিলেন।
২০১০ সাল থেকে নীলয় তাঁর পরিবারসহ নিউইয়র্কে থাকেন। গত বছর নীলয়ের পরিবার বাংলাদেশে আসে। সে সময় দুই পরিবার তাঁদের বিয়ের বিষয়ে কথা বলেন। তবে এ মুহূর্তে নীলয় ও পড়শীর বিয়ের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না দুই পরিবারের সদস্যরা।

পড়শীর বিয়ে নিয়ে জানতে চাইলে তাঁর মা আজকের পত্রিকাকে জানান, পড়শীর ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। বিয়ের খবরটি সত্য কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পড়শীর বিয়ের যে খবর ছড়িয়েছে, তা সত্যি হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। এই বিষয়ে আমাদের পরিবার থেকে কাউকে কোনো তথ্য দেওয়া হয়নি।’

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে