সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’-এর আদলে রিয়্যালিটি শো আনতে চলেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। আর এতে জিতলে পুরস্কার হিসেবে মিলবে মোটা অঙ্কের টাকা।
নতুন এই শোয়ের নাম রাখা হচ্ছে ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’। তবে সিরিজের মতো এখানে জীবন-মৃত্যুর ঝুঁকির মারাত্মক খেলা হবে না। প্রতিযোগিতায় জিতলে প্রতিযোগীকে ৪৫ লাখ ডলারের বেশি পুরস্কার হিসেবে দেওয়া হবে। স্থানীয় সময় মঙ্গলবার নেটফ্লিক্স এ ঘোষণা দেয়। এর আগে কোনো রিয়্যালিটি শোয়ের পুরস্কার এতটা হয়নি বলে দাবি তাদের।
নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার হোয়াং ডং-হিউক পরিচালিত ‘স্কুইড গেম’। মাত্র ২৮ দিনে ১১১ মিলিয়ন ব্যবহারকারী দেখে ফেলেন শোটি। তুমুল জনপ্রিয়তার কারণেই সিরিজের দ্বিতীয় সিজন আনার ঘোষণা করেছে নেটফ্লিক্স। আর এই ঘোষণার পরই ‘স্কুইড গেম’-এর আদলে রিয়্যালিটি শো তৈরির খবর আসে।
বিবিসি জানায়, ১০ পর্বের প্রতিযোগিতায় ৪৫৬ জন প্রতিযোগী অংশ নিতে পারবেন। তাঁদের বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে এবং অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে। রিয়্যালিটি শোয়ের শুটিং করতে চার সপ্তাহ থাকতে হবে। ২০২৩ সালের শুরুর দিকে এই শুটিং সম্পন্ন হবে।
২০২১ সালের সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’। সিরিজের কাহিনি অনুযায়ী কিছু এমন মানুষকে বাছাই করা হয়, যাদের টাকার অত্যন্ত প্রয়োজন। এরপর তাদের খেলতে বাধ্য করা হয়। এই খেলাই হয়ে ওঠে জীবন-মৃত্যুর লড়াই। জিতলে বেঁচে থাকার অধিকার, আর হারলে নিশ্চিত মৃত্যু। সেই পর্দার খেলাই এবার বাস্তবে আনছে নেটফ্লিক্স।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৬ ঘণ্টা আগে