‘বউ’ নামের নতুন সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এতে ববির বিপরীতে থাকছেন ডি এ তায়েব। পরিচালনা করবেন কে এ নিলয়। সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত হলো সিনেমার মহরত। অনুষ্ঠানে সিনেমা নিয়ে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেই নাকি ভয় পায় তাঁকে।
মহরত অনুষ্ঠানে নতুন সিনেমা নিয়ে ববি বলেন, ‘এখনকার আধুনিক সময়েও আমরা দেখতে পাই বউ-শাশুরির ঝামেলা। বউকে মেয়ের মতো দেখার চর্চাটা আমাদের সমাজে এখনো কম দেখা যায়। মেয়ে না হোক, অন্তত বউয়ের মর্যাদা যদি দেওয়া যায় তাহলেও এই সমস্যা দূর করা সম্ভব। সেটার কিছু চর্চা বউ সিনেমায় দেখা যাবে।’

বাস্তব জীবনে কবে বিয়ের পিড়িতে বসছেন—এমন প্রশ্নের উত্তরে ববি বলেন, ‘পাত্র পেলেই বিয়ে। আমাকে দেখে বেশির ভাগ ছেলে ভয় পায়। আমি অ্যাকশন সিনেমা করি। ভিলেনদের খুব মার দেই। দেখা যাক সামনে কী হয়।’
এ সময় ভবিষ্যত শ্বশুড়বাড়ি নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান ববি। তিনি বলেন, ‘যে পরিবারে বিয়ে হবে তাঁদের সবাইকে আপন করে নেব। আমিও চাইব তাঁরা যেন আমাকে আপন করে নেন। ভালোবাসা আর সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই।’

এদিকে, গণঅভ্যুত্থানের পর থেকে দেশের চলচ্চিত্রাঙ্গন স্থবির হয়ে আছে। এ প্রসঙ্গে ববির ভাষ্য, ‘সিনেমার কাজ হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’
জানা গেছে, চলতি মাসের শেষ দিকে শুরু হবে বউ সিনেমার শুটিং। টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা হচ্ছে বলে জানা গেছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে