
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
সঞ্জয় সমদ্দার জানান, লং ড্রাইভ অনুষ্ঠানে গাড়ির ভেতর খোলামেলা আড্ডায় উঠে আসবে তারকাদের সাফল্যের গল্প, প্রথম গাড়ি কেনার অনুভূতি, গাড়ি নিয়ে নানা স্মৃতি। কিছু পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসও রাখা হয়েছে।
গতকাল কনটেন্ট স্পেসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে অনুষ্ঠানটির প্রথম পর্ব। অতিথি ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। প্রায় এক ঘণ্টার এই অনুষ্ঠানে ক্যারিয়ারের শুরুর দিকের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। কথা বলেছেন নিজের প্রথম কেনা গাড়ি, বর্তমান গাড়ির অভিজ্ঞতাসহ নানা কথা।
অনুষ্ঠানের আগামী পর্বগুলোতে নাবিলার অতিথি থাকবেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল প্রমুখ।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ফ্যাশন আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এবার ভিন্ন রূপে হাজির হলেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের গায়িকা লিসা। টেক জায়ান্ট মেটার সঙ্গে যৌথ উদ্যোগে নিজের ডিজাইনে তৈরি বিশেষ লিমিটেড এডিশন এআই স্মার্ট চশমা বাজারে এনেছেন তিনি।
২ ঘণ্টা আগে