নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্রিজারটন’-এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে। যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্পিন-অফ। এর কেন্দ্রবিন্দুতে থাকছে দর্শকদের অন্যতম প্রিয় চরিত্র লেডি ভায়োলেট। সম্প্রতি সিরিজটির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠান শোন্ডাল্যান্ড।
এই স্পিন-অফ সিরিজে মূলত লেডি ভায়োলেটের তরুণী বয়সের গল্প দেখানো হবে। মূল সিরিজে লেডি ভায়োলেটকে একজন পরিণত, ধৈর্যশীল ও স্নেহময়ী নারী হিসেবে দেখা গেছে, যিনি সব সময় সন্তানদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। কিন্তু তাঁর নিজের জীবনের গল্প কেমন ছিল, তা জানা যাবে নতুন এই সিরিজে।
ভায়োলেট সব সময় সন্তানদের কাছে তাঁর এবং স্বামী ভিসকাউন্ট এডমন্ড ব্রিজারটনের দাম্পত্য জীবনের গল্প শোনান। তাঁদের বিয়েটা স্রেফ কোনো সামাজিক চুক্তি ছিল না, দুজনের মধ্যে ছিল নিখাদ প্রেমের সম্পর্ক। নতুন স্পিন-অফে মূলত সেই প্রেমকাহিনিই দেখতে পাবেন দর্শক।
স্বামী ভিসকাউন্ট এডমন্ড ব্রিজারটনের সঙ্গে লেডি ভায়োলেটের দাম্পত্যের গল্পটা যেমন রূপকথার মতো, এর পরিণতি ততটাই করুণ। ভায়োলেট যখন তাঁর অষ্টম সন্তানের জন্ম দেওয়ার অপেক্ষায়, সেই সময় মাত্র ৩৮ বছর বয়সে এডমন্ডের আকস্মিক মৃত্যু হয়। এই তীব্র শোক সামলে এত বড় সংসার এক হাতে শক্ত করে ধরেছিলেন ভায়োলেট। এই দৃঢ়তা তাঁর চরিত্রের অন্যতম দিক।
এখনো নাম চূড়ান্ত হয়নি সিরিজটির। তবে ধারণা করা হচ্ছে, আগের সফল স্পিন-অফ ‘কুইন শার্লট: আ ব্রিজারটন স্টোরি’-এর আদলেই এর নাম রাখা হতে পারে। মূল সিরিজে বয়স্ক লেডি ভায়োলেটের চরিত্রে অভিনয় করেছেন রুথ গেমেল এবং ‘কুইন শার্লট’-এ কিশোরী ভায়োলেটের চরিত্রে ছিলেন কনি জেনকিন্স-গ্রেইগ। তবে নতুন এই স্পিন-অফে তাঁরা থাকবেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।
এদিকে লন্ডনে বর্তমানে ব্রিজারটন সিরিজের পঞ্চম সিজনের শুটিং চলছে। এ সিজনের গল্প আবর্তিত হবে ফ্রান্সেসকা ব্রিজারটন ও মাইকেলা স্টার্লিংয়ের রোমান্সকে ঘিরে। মুক্তি পাবে ২০২৭ সালে।

ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে মনোযোগী হন জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিনি। হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে
১ ঘণ্টা আগে
একসময় সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত থাকতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সময় বদলেছে, এখন তিনি কাজ করেন বেছে বেছে। শুধু তা-ই নয়, বছরের অনেকটা সময় এখন তাঁর কাটে যুক্তরাষ্ট্রে। গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এই অভিনেতা। এসেই ব্যস্ত হয়ে পড়েন নাটকের শুটিংয়ে।
১ ঘণ্টা আগে
গত জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়। সুনিধি নায়েকের সঙ্গে তাঁর গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৫ মিলিয়ন ভিউ পেরিয়েছে। পাতার বাঁশরীর রেশ না কাটতেই নতুন গান নিয়ে হাজির ঈশান। ‘ধূপ’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে ঈশানের গান নামের ইউটিউব চ্যানেলে
১ ঘণ্টা আগে
জনপ্রিয় সাই-ফাই ও ওপেন-ওয়ার্ল্ড আরপিজি ভিডিও গেম ‘সাইবারপাঙ্ক ২০৭৭’ এবার আসছে সিনেমার পর্দায়। প্যারামাউন্টের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে লাইভ-অ্যাকশন সিনেমাটি। প্রযোজনা করছেন ‘ট্রান্সফরমার্স’খ্যাত প্রযোজক লরেঞ্জো ডি বোনাভেন্টুরা। তাঁর সঙ্গে যৌথ প্রযোজক হিসেবে রয়েছে গেমটির মূল নির্মাতা
১ ঘণ্টা আগে