
ঈদের নাটকে জুটি হয়ে অভিনয় করলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্পে ক্যানসার ধরা পড়ে আফজাল হোসেন অভিনীত চরিত্রটির। বোনম্যারো স্থানান্তর করতে হবে তার। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এমন অবস্থায় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
কোনো একদিন নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।
গত সোমবার শেষ হয়েছে নাটকের শুটিং। শুটিংয়ে আফজাল হোসেন ও মৌর সময়ানুবর্তিতা আর পেশাদারত্ব মুগ্ধ করেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। চয়নিকা বলেন, ‘আফজাল হোসেন ও মৌ হচ্ছেন আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাঁদের। একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ, সেটা তাঁর সঙ্গে কাজ না করলে পুরোপুরি বুঝতে পারতাম না। যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি। দুজনে অনটাইমে শুটিংয়ে এসেছেন। প্রতিদিন শুটিং শেষ হতে প্রায় ১০টা বেজেছে। তবু কোনো অভিযোগ ছিল না তাঁদের। দিন শেষে ভালো একটি কাজ হোক, এটা ছিল তাঁদের চাওয়া।’
প্রশংসা করলেন সৌম্য জ্যোতিরও। চয়নিকা বলেন, ‘সৌম্যর সঙ্গে এটাই প্রথম কাজ। প্রতিদিন সকাল ৮টায় সেটে হাজির হয়েছে সে। শেষ দিন এল আরও আগে। দারুণ অভিনয় করেছে। পুরোপুরি ডিরেক্টর আর্টিস্ট। আমার বিশ্বাস, তার অভিনয় দেখে দর্শক কাঁদবে। তৃণাও খুব ভালো করেছে। একেবারে চুপচাপ, অনটাইমে সেটে আসা, স্ক্রিপ্ট পড়ে আসা, সিনিয়রদের কথা শোনা—মোটকথা কোনো পেইন পাইনি ওর কাছ থেকে।’
কোনো একদিন নাটকটি নির্মিত হচ্ছে রঙ্গন মিউজিকের ব্যানারে। প্রযোজনা করছেন জামাল হোসেন। নির্মাতা জানান, আগামী ঈদুল ফিতরে প্রচারে আসবে নাটকটি।

জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
৪ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
৪ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
৪ ঘণ্টা আগে
২৭ সেপ্টেম্বর (স্থানীয় সময়) অনুষ্ঠিত হলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের চলতি বছরের আসর। এ বছর সব আলো কেড়ে নিলেন দুই পপতারকা ম্যাডোনা ও টেইলর সুইফট। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার গেছে পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনার হাতে।
৪ ঘণ্টা আগে