
আগামী বছর ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এরই মধ্যে শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি। উৎসব চলাকালে ১১ থেকে ১৪ জানুয়ারি ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। এই ল্যাবে চিত্রনাট্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, জমা পড়া চিত্রনাট্যগুলো থেকে নির্বাচন করা হবে ১০টি চিত্রনাট্য। এরপর উৎসবে ওই চিত্রনাট্যগুলোকে আরও উন্নত করার জন্য বিশেষজ্ঞ পরামর্শ পাবেন সংশ্লিষ্টরা। চূড়ান্ত দিনে অংশগ্রহণকারীরা তাঁদের প্রকল্পগুলো উপস্থাপন করবেন এবং একটি জুরি প্যানেল সেরা তিন চিত্রনাট্যকে পুরস্কৃত করবেন। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ২ লাখ টাকা। আগামী ১ এপ্রিল থেকে চিত্রনাট্য জমা নেওয়া শুরু হবে এবং জমা দেওয়ার লিংকটি তখন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে পাওয়া যাবে।
চিত্রনাট্য জমা দেওয়ার সময় অবশ্যই বিষয়ের লগলাইন, সারসংক্ষেপ, পরিচালকের বক্তব্য, ট্রিটমেন্ট এবং পরিচালকের প্রোফাইল যুক্ত করতে হবে। ল্যাব শুরুর আগের তিন মাসের ভেতর অংশগ্রহণকারীদের চিত্রনাট্যটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে