১২ তারের হুটেন্যানি অ্যাকুস্টিক গিটারটি ছিল বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জন লেননের। এরপর হারিয়ে গিয়েছিল সেই গিটার। প্রায় ৫০ বছরের বেশি সময় পর যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে খুঁজে পাওয়া গিয়েছে বিটলসের ১৯৬৫ সালের স্টুডিও অ্যালবাম হেল্প-এ ব্যবহৃত অ্যাকুস্টিক গিটারটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার লেননের স্মৃতি বিজড়িত এই গিটার উঠতে যাচ্ছে নিলামে।
আগামী মে মাসে হতে যাচ্ছে এই নিলাম। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে।
বাভারিয়ান ফার্ম ফ্রামুস ১৯৬০-এর দশকে তৈরি করেছিল ১২ তারের এই হুটেন্যানি অ্যাকুস্টিক গিটার। হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ ‘ইউ হ্যাভ গট টু হাইড ইয়োর লাভ অ্যাওয়ে’, ‘অনলি লাভ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সিন আ ফেইস’ গানগুলোয় ব্যবহৃত হয়েছে গিটারটি।
আর সেই গিটারই প্রায় ৫০ বছরেরও বেশি সময় পড়ে ছিল যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে। সম্প্রতি বাড়িটির মালিকানা পরিবর্তনের পর খুঁজে পাওয়া গেছে এই গিটার।
যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের প্রতিষ্ঠাতারা গিটারটি যাচাই করতে যুক্তরাজ্যে গিয়ে গিটারটির আসল কেস খুঁজে পেয়েছেন। ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেসটি পড়ে ছিল আবর্জনায়।
জুলিয়েন্স অকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান রয়টার্সকে বলেন, মালিকেরা জানতেন যে তাদের কাছে গিটারটি ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে, এটি হারিয়ে গেছে।
১৯৬০-এর দশকের পপ জুটি পিটার এবং গর্ডনের সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী গর্ডন ওয়ালারের কাছেই গিটারটি ছিল বলে মনে করা হতো। এ ব্যাপারে নতুন তথ্য দেন মার্টিন নোলান। তিনি বলেন, গর্ডনকে জন লেনন গিটারটি উপহার দিয়েছিলেন। এরপর গর্ডন তার ব্যবস্থাপককে এটি উপহার দেন এবং সেখানেই গিটারটি এত বছর ধরে ছিল।
গিটারটি আগামী ২৯ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে নিলামে তোলা হবে।
এ বছরের শুরুর দিকে বিটলসের আরেক জগদ্বিখ্যাত সদস্য পল ম্যাকার্টনির একটি চুরি হওয়া হফনার বেস গিটার পাওয়া যায়। প্রায় ৫১ বছর গিটারটি খোঁজার পর তা তুলে দেওয়া হয় ম্যাকার্টনির হাতে।
বিটলসের সদস্যদের বাদ্যযন্ত্রগুলো আগেও নিলামে উঠে হাঁকিয়েছে উচ্চ মূল্য। ২০১৫ সালে ১৯৬০-এর দশকে জন লেননের কাছ থেকে চুরি যাওয়া একটি গিটার ক্যালিফোর্নিয়ায় নিলামে ২৪ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
৩ ঘণ্টা আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
৩ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
৩ ঘণ্টা আগে
সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের নজির তো কতই আছে, কিন্তু একটি সুর কীভাবে গোটা বিশ্বকে একই ছন্দে বাঁধতে পারে—তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ‘পাসুরি’। কোক স্টুডিও পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই গান এবার পাকিস্তানি মিউজিকের ইতিহাসের সেরা রেকর্ডটি গড়ে নিয়েছে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এক বিলিয়ন
৩ ঘণ্টা আগে