
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে অভিনেত্রী ববিতার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক দেওয়া হয়েছে। ববিতা পুরস্কার পেয়েছেন অভিনয় ক্যাটাগরিতে। এ ছাড়া, সংগীতে এ পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ববিতার সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন অভিনেত্রী চম্পা। পুরস্কার গ্রহণের পর অনুভূতি জানিয়ে ববিতা বলেন, ‘অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেছি। আমাকে এই সম্মাননায় ভূষিত করায় রাষ্ট্রের প্রতি, এ দেশের মানুষের প্রতি, দর্শকের প্রতি মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষের কাছে আমার অনেক ঋণ। এই সম্মাননা প্রাপ্তির পর সত্যিই মনটা ভরে গেছে আনন্দে, খুশিতে। আমি এই পদকটি শ্রদ্ধেয় শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানকে উৎসর্গ করলাম। কারণ, তাঁর হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা।’
একুশে পদক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিদেশি আমন্ত্রিত অতিথি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ অনেকে।

চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করতে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।
১১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রদীপ রাওয়াত। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
১২ ঘণ্টা আগে
এই সময়ে নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। টিভি ও ইউটিউবে নিয়মিত মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নাটক। অল্প সময়ে দর্শকের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয়। পাঁচ বছর পর সম্প্রতি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের ধারাবাহিক নাটকে। তটিনীর সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ।
১৫ ঘণ্টা আগে
সংগীতে ৩০ বছর পূর্তি উদ্যাপনে ২০২৩ সালে ঢাকায় গান শোনাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে তাঁর সঙ্গে গেয়েছিলেন বাংলাদেশের গীতিকার গায়ক জয় শাহরিয়ার। পরের বছর আবারও ঢাকায় এক মঞ্চে গেয়েছিলেন দুজন। এবার লন্
১৬ ঘণ্টা আগে