বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার কাপুর পরিবার। ভারতীয় সিনেমায় কাপুররা প্রায় শতবর্ষ ধরে নিজেদের প্রভাব ধরে রেখেছে। কাপুর পরিবারে সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। কারিশমা কিংবা রণবীর কাপুর নয়, কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া ভাট কাপুর।
২০২২ সালে রণবীরকে বিয়ে করে কাপুর পরিবারে যুক্ত হয়েছেন আলিয়া। বিয়ের পর অনেকে বাবার পরিচয় ধরে রাখলেও আলিয়া নিজেকে কাপুর হিসেবেই পরিচয় দেন। সম্প্রতি কপিল শর্মা শোতে এসে নিজেকে কাপুর হিসেবে দাবি করেন আলিয়া। জি কিউ ম্যাগাজিনের তথ্যমতে, বর্তমানে আলিয়ার মোট সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। সম্পদের দিকে থেকে তিনি অন্যতম ধনী ভারতীয় অভিনেত্রী। পেছনে ফেলেছেন ভারতের অনেক নামী অভিনেত্রীকে। আলিয়ার পর কাপুর পরিবারে সবচেয়ে ধনী কারিনা কাপুর। তাঁর সম্পদের পরিমাণ ৫০০ কোটি রুপি। ৩৪৫ কোটি অর্থের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন রণবীর কাপুর।
প্রতি সিনেমার জন্য আলিয়া এখন পারিশ্রমিক হিসেবে নেন ১৫ কোটি রুপি। আর বিজ্ঞাপনে তাঁকে পেতে হলে খরচ করতে হয় ৯ কোটি রুপি বা তার বেশি। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও যুক্ত আছেন তিনি। তবে এত সম্পদের মালিক হতে আলিয়াকে সহায়তা করেছে তাঁর উদ্যোক্তা পরিচয়। অ্যাড-আ-মাম্মা নামের একটি ক্লথিং ব্র্যান্ডের মালিক আলিয়া। ২০২৩ সালে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার যখন এই প্রতিষ্ঠানের অংশদারত্ব গ্রহণ করে, তখন প্রতিষ্ঠানটির ভ্যালু ছিল ১৫০ কোটি রুপি। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ কোটি রুপিতে।
সিনেমা নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে আলিয়ার। মুক্তির অপেক্ষায় রয়েছে যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলার ‘আলফা’। এ সিনেমায় আলিয়াকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। এটিই প্রথম বলিউড সিনেমা, যেখানে নারী স্পাইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। এ ছাড়া আলিয়া এখন শুটিং করছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার। এতে আলিয়ার সঙ্গে আছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২১ ঘণ্টা আগে