
ভারতের অন্যতম পুরোনো টিভি সিরিয়াল ‘সিআইডি’। ১৯৯৮ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয় এই ক্রাইম ফিকশনের প্রচার। এই দীর্ঘ সময়ে এতটুকুও কমেনি সিআইডির জনপ্রিয়তা। এ সিরিয়ালের মূল চরিত্র এসিপি প্রদ্যুমান। শুরু থেকেই এ চরিত্রে অভিনয় করছেন শিবাজি সত্যম। তবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তাঁকে। জানা গেছে, সিআইডির নতুন পর্বে মৃত্যু হবে এসিপি প্রদ্যুমানের। এ খবর প্রকাশ্যে আসার পর খেপেছেন ভক্তরা।
সিআইডি থেকে শিবাজি সত্যমের সরে যাওয়ার গুঞ্জন আগে থেকেই ছিল। তবে গত শনিবার রাতে সনির পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়। ভক্তরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিচ্ছেন। দুই দশক ধরে সফলভাবে চলার পর ২০১৮ সালে শেষ হয় সিআইডির প্রথম সিজন। ছয় বছর পর সম্প্রতি আবার ফিরেছে সিরিয়ালটি। নেটফ্লিক্স, সনি এন্টারটেইনমেন্ট ও সনি লিভে দেখা যাচ্ছে সিআইডির দ্বিতীয় সিজন। তবে দ্বিতীয় সিজন শুরুর কিছু দিন না যেতেই এসিপি প্রদ্যুমান চরিত্রের আকস্মিক বিদায় মানতে পারছেন না কেউ। জানা গেছে, এক বোমা বিস্ফোরণের ঘটনায় মারা যাবে চরিত্রটি। এ দৃশ্যের শুটিং হয়ে গেছে। শিগগিরই প্রচারিত হবে।
তবে সিআইডি থেকে বিদায়ের বিষয়টি নিজেই জানেন না শিবাজি সত্যম। বোম্বে টাইমসকে অভিনেতা বলেন, ‘আমি কিছু দিনের ছুটিতে আছি। আপাতত শুটিং করছি না। চরিত্রটি শেষ হচ্ছে কি না, এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। যদি সেটা হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। এ চরিত্রে অভিনয় করে আনন্দ পেয়েছি। এটা দারুণ জার্নি ছিল।’

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে