
৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই ট্রেলার নিয়ে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মাঝে। এবার জানা গেল সিনেমা মুক্তির তারিখ। ১৩ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছেন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। সেই সঙ্গে সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে গতকাল সন্ধ্যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিশা জানিয়েছেন, ‘৮৪০’ ওরফে দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ট্রেলার রিলিজের পর থেকেই বেশ সাড়া পড়েছে দর্শকদের মাঝে। সবার মনেই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে ৮৪০। দর্শকদের জন্য সুখবর হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ৮৪০ চলতি মাসের ১৩ তারিখে দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজনসহ রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পী।
সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা, সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় পাভেল আরিন, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ এবং সম্পাদনায় তাহসিন মাহিম।

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। পলিটিক্যাল স্যাটায়ার ঘরানার ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটির গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ৪২০-এর ডাবলআপ ৮৪০ নিয়ে। ৪২০-এর মতো ৮৪০ পলিটিক্যাল স্যাটায়ার হলেও এটি প্রথমটির সিকুয়েল নয়।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘৮৪০-এর প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয় নভেম্বর ২০২৩-এ এবং শেষ হয় আমি অসুস্থ হওয়ার আগে। এরপর সুস্থ হয়ে এডিট শুরু করি। তারপর নানা রকম এক্সপেরিমেন্টের পর কাজটা শেষ হয় সেপ্টেম্বরে।’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে