বুলবুলের সুরে সামিনা চৌধুরীর কণ্ঠে খালিদের গান
-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%81%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A6,-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A6-%E0%A6%87%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80-45278d.jpg)
সামিনা চৌধুরীর কণ্ঠে প্রকাশিত হলো আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা মাহবুবুল খালিদের লেখা গান। ২০১৩ সালের ১৫ নভেম্বর ‘যখন আমি থাকব না গো’ শিরোনামের গানটির সুরারোপ করেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তবে বুলবুল বেঁচে থাকতে প্রকাশ পায়নি গানটি। ২০১৯ সালের ২২ জানুয়ারি মারা যান তিনি। অবশেষে সৃষ্টির ১৩ বছর পর প্রকাশ পেল ‘যখন আমি থাকব না গো’ গানটি। সম্প্রতি খালিদ সংগীত নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই গান।
গানটির কথায় ক্ষণস্থায়ী জীবন, মানুষের স্মৃতিতে বেঁচে থাকা ও গানের চিরন্তন আবেদন ফুটে উঠেছে। মানুষ একদিন পৃথিবী থেকে বিদায় নিলেও তার সৃষ্টিকর্ম থেকে যায়। সেই সৃষ্টিকে ভালোবাসা ও যত্নে আগলে রাখার আকুতিই প্রকাশ পেয়েছে গানটিতে।
গীতিকার মাহবুবুল খালিদের গানের সংখ্যা পাঁচ শতাধিক। এসব গানে প্রেম ও ভালোবাসার পাশাপাশি গুরুত্ব পেয়েছে সামাজিক দায়বদ্ধতা, মানবিক সংকট ও আলোচিত নানা ঘটনা। ঢাকার মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনা উঠে এসেছে তাঁর লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানে। এ ছাড়া মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে রচনা করেছেন ‘মাগুরার ফুল’। ফিলিস্তিনের নিপীড়িত মানুষ ও রোহিঙ্গা সংকট নিয়েও রয়েছে তাঁর লেখা গান। ইউটিউব চ্যানেলের পাশাপাশি মাহবুবুল খালিদের ওয়েবসাইট, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে এসব গান।








-7bfb56-256x144.webp)
