পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো আবার ফিরে আসছে নতুন সংগীত আয়োজনে। কেউ কেউ আবার নতুন গানের সঙ্গে মিক্স করছেন পুরোনো জনপ্রিয় গানের অংশ। গত বছরের শেষ দিকে নিজের পুরোনো গানগুলো নতুন সংগীতায়োজনে দর্শক-শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন তাঁর নতুন দুটি গান। এর মধ্যে একটি গানের সঙ্গে তিনি মিক্স করেছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া ‘আমি একদিন তোমায় না দেখিলে’ গানটির অংশবিশেষ।
১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘দুই জীবন’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল আমি একদিন তোমায় না দেখিলে গানটি। মনিরুজ্জামান মনিরের লেখা গানটির সুর করেছেন আলম খান। এই গানের প্রথম দুই লাইনকে ব্রিজ করে নতুন গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ, সংগীত আয়োজন করেছেন শামীম মাহমুদ। ডলি সায়ন্তনীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন রুসলান মেজবাহ। গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘একদিন তোমায় না দেখিলে’।
ডলি সায়ন্তনী বলেন, ‘শ্রদ্ধেয় রুনা লায়লা আপা ও এন্ড্রু দাদার কণ্ঠের দুই জীবন সিনেমার আমি একদিন তোমায় না দেখিলে গানটি আমার ভীষণ প্রিয়। এই গান আজও বাংলাদেশের সংগীতপ্রিয় মানুষের কাছে সমান জনপ্রিয়। ভীষণ ভালো লাগা থেকেই গানটির অংশবিশেষ আমার গানের সঙ্গে কাভার করেছি। আমারই চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। আশা করছি নতুন কথার মোড়কে পুরোনো জনপ্রিয় বাংলা সিনেমার গানের ছোঁয়া শ্রোতা-দর্শককে আনন্দ দেবে।’
এই গানের পাশাপাশি ডলি সায়ন্তনীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাঁর নতুন মৌলিক গান ‘মইরা যদি যাইগো আমি’। গানটি লিখেছেন ও সুর-সংগীত করেছেন রোহান রাজ।

অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
১ ঘণ্টা আগে
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন। আজ বুধবার বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
১৭ ঘণ্টা আগে
রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসঙ্গতি রয়েছে।
১৮ ঘণ্টা আগে
মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক তরুণী। রঞ্জিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে