অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। সিনেমার নাম রাখা হয়েছে ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’।
সৌরভ গাঙ্গুলীর জীবনের স্মরণীয় মুহূর্তগুলো জীবন্ত করে তুলতে নির্মাতারা কোনো কমতি রাখছেন না। বায়োপিকের শুটিংয়ের জন্য তাই বাস্তব লোকেশনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। বেশির ভাগ অংশের শুটিং হবে লন্ডনের ঐতিহাসিক লর্ডস গ্রাউন্ড ও কলকাতার ইডেন গার্ডেন্সে। সৌরভের শৈশব ও বেড়ে ওঠার দৃশ্যগুলোর জন্য কলকাতার অলিগলিতেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে নির্মাতার। সৌরভের বেহালার পৈতৃক বাড়ির আদলে মুম্বাইয়ের একটি স্টুডিওতে বিশাল সেট তৈরি করা হয়েছে।
সৌরভ গাঙ্গুলীর ঘনিষ্ঠ বন্ধু এবং এ বায়োপিকের অন্যতম চিত্রনাট্যকার সঞ্জয় দাস ভ্যারাইটিকে জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে সৌরভের উত্থানের কাহিনি উঠে আসবে বায়োপিকে। বিশেষ করে তাঁর অধিনায়কত্বের পর্বে আলোকপাত করবে, যে সময়টা ভারতীয় ক্রিকেটের গতিপথকে উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছিল।
সৌরভের ব্যাটিংশৈলী পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে রাজকুমার রাও দীর্ঘদিন ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। বাঁ হাতে ব্যাটিং প্র্যাকটিস করা, সৌরভের হাঁটাচলা ও কথা বলার ধরন আয়ত্ত করতে বিশেষ কোচের সাহায্য নিয়েছেন। সৌরভের সঙ্গে দেখাও করেছেন রাজকুমার। পরিচালক লিনাস মেহতা এবং বিক্রমাদিত্য মোতওয়ানের যৌথ ভাবনায় তৈরি এই বায়োপিক প্রযোজনা করছে লাভ রঞ্জনের সংস্থা লাভ ফিল্মস। সৌরভ নিজেও এই প্রজেক্টের স্ক্রিপ্ট ও খুঁটিনাটি বিষয়ে সরাসরি যুক্ত আছেন, যেন তাঁর জীবনের প্রতিটি ধাপ ঠিকঠাক ফুটে ওঠে।
রাজকুমার রাও ছাড়া সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম এখনো অফিশিয়ালি জানানো হয়নি। শোনা যাচ্ছে, সৌরভের বাবা চণ্ডী গাঙ্গুলীর চরিত্রে দেখা যাবে বোমান ইরানিকে। এ ছাড়া আইসিসি ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি জগমোহন ডালমিয়ার চরিত্রে দেখা যেতে পারে গজরাজ রাওকে। সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে একজন বাঙালি অভিনেত্রীকে খোঁজা হচ্ছিল, তবে তাঁর নাম এখনো প্রকাশ্যে আসেনি।
২০২৬ সালের শেষে অথবা ২০২৭ সালের শুরুর দিকে মুক্তি পেতে পারে বায়োপিকটি।

মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া...
২১ মিনিট আগে
পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো আবার ফিরে আসছে নতুন সংগীত আয়োজনে। কেউ কেউ আবার নতুন গানের সঙ্গে মিক্স করছেন পুরোনো জনপ্রিয় গানের অংশ। গত বছরের শেষ দিকে নিজের পুরোনো গানগুলো নতুন সংগীতায়োজনে দর্শক-শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
২ ঘণ্টা আগে
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন। আজ বুধবার বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
১৭ ঘণ্টা আগে
রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসঙ্গতি রয়েছে।
১৯ ঘণ্টা আগে