
ঈদের দিন থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে চলছে ‘তাণ্ডব’। অভিনেত্রী সাবিলা নূরের প্রথম কমার্শিয়াল সিনেমা এটি। রায়হান রাফীর পরিচালনায় প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন শাকিব খানকে। তার পরেও ‘তাণ্ডব’ মুক্তির আগে নার্ভাস ছিলেন সাবিলা। তাই প্রথম দিনেই দর্শক প্রতিক্রিয়া জানতে ছুটে গিয়েছিলেন হলে। সেখানে অভিনেত্রী জানান, মুক্তির আগে নার্ভাস থাকলেও দর্শকদের ভালোবাসায় সেটা দূর হয়ে গেছে।
সাবিলা নূর বলেন, ‘ঈদের আগের রাত থেকে অনেক নার্ভাস ছিলাম। পরীক্ষার আগের রাতে যে অনুভূতি হয়। মনে হচ্ছিল রাত পোহালেই পরীক্ষা। নির্মাতা ও প্রযোজকের সঙ্গে আমার নার্ভাসনেসের কথা শেয়ার করেছিলাম। তবে প্রথম দিন দর্শকদের প্রতিক্রিয়া দেখার পর সেই নার্ভাসনেস দূর হয়ে গেছে। সিনেমা দেখে দর্শক যে ভালোবাসা দেখাচ্ছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

সিনেমার নির্মাতা ও সহশিল্পীদের প্রতি ধন্যবাদ জানিয়ে সাবিলা বলেন, ‘নির্মাতা রায়হান রাফীকে একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই। তিনি বিশ্বাস করেছিলেন “তাণ্ডব”-এর নিশাত চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারব। এত বড় আয়োজনে আমাকে যুক্ত করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা। এ ছাড়া এখানে অনেক গুণী অভিনয়শিল্পীরা কাজ করেছেন। আমি খুব লাকি যে শাকিব খান, জয়া আহসানসহ এত গুণী অভিনেতাদের সঙ্গে কমার্শিয়াল সিনেমায় অভিষেক করতে পেরেছি।’
এবার ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক হলে প্রদর্শিত হচ্ছে ‘তাণ্ডব’। ১৩২টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। সর্বশেষ কয়েকটি সিনেমার মতো এই সিনেমায়ও শাকিব খানকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। মুখোশ পরে দলবল নিয়ে একটি টিভি চ্যানেলে ঢোকে নায়ক। হত্যা করে প্রতাপশালী এক ব্যক্তিকে। ওই ভবনের সবাইকে জিম্মি করে রাখে। ভেতরে ঘটে উত্তেজনাকর পাল্টাপাল্টি সংঘর্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চলে টানটান লড়াই। নায়কের এই অভিযানের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প। প্রযোজনা করেছে এসভিএফ, আলফা আই ও চরকি।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে