
ধারণা করা হয়েছিল তৃতীয় পর্ব দিয়ে শেষ হবে দক্ষিণি তারকা মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার পথচলা। কিন্তু গত মে মাসে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ৩’ এর সাফল্যের পর চতুর্থ সিনেমা নির্মাণের কথা ভাবছেন নির্মাতারা। এমনটাই জানালেন প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর।
গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জিতু জোসেফ পরিচালিত দৃশ্যম ৩। এবারের পর্বেও জর্জকুট্টি চরিত্রে মোহনলালের পাশাপাশি তাঁর স্ত্রী ও মেয়ের চরিত্রে যথাক্রমে মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল পর্দায় ফিরেছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সিদ্দিকের মতো শক্তিশালী অভিনেতাকে।
মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের তুমুল প্রশংসায় সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করে। বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি ব্যবসা করে অন্যতম সফল মালয়ালম সিনেমার গৌরব অর্জন করে দৃশ্যম ৩। সিনেমাটির এই ব্যবসায়িক সাফল্যই চতুর্থ পর্ব নির্মাণের ভিত্তি সৃষ্টি করেছে।
পরিচালক জিতু জোসেফ জানান, ২০১৩ সালে দৃশ্যম মুক্তির আগে সিকুয়েলের পরিকল্পনা ছিল না। প্রতিটি পর্বের সাফল্যের পরেই সিকুয়েলের সিদ্ধান্ত হয়েছে। এখন তাঁরা দৃশ্যম ৪ তৈরির পরিকল্পনা করছেন।
এদিকে আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩ ’। বলিউডের এই সিনেমাকে বলা হচ্ছে দৃশ্যমের শেষ পর্ব। নাম রাখা হয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। জানা গেছে, গেল দুই পর্বে রহস্য, গোপন তথ্য এবং পরিবারের নিরাপত্তার জন্য বিজয়ের (অজয় দেবগন) একের পর এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ দেখার পরে, এবার সামনে আসবে তার গল্পের শেষ অধ্যায়।
সম্প্রতি প্রকাশ পেয়েছে দৃশ্যম দ্য কনক্লুশন সিনেমার প্রথম পোস্টার। তাতে লেখা রয়েছে, ‘আমার সত্য, আমার বাস্তব, শুধুমাত্র আমার পরিবার’। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অন্যপাতা’। শিক্ষার্থীদের নানা সংকট, বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পারিবারিক চাপ, অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং প্রেমের গল্প উঠে এসেছে সিনেমাটিতে।
২ ঘণ্টা আগে
সিলেটে কবিরাজ-বাউলেরা রোগী দেখার সময় বা বিষ নামানোর সময় বিশেষ সুর ও ছন্দে একধরনের গান পরিবেশন করেন, যা স্থানীয়ভাবে ‘ওঝার গান’ বা ‘বিষঝাড়ানি’ নামে পরিচিত। তেমন এক কবিরাজ বাউল মোহাম্মদ আনহার মিয়া।
২ ঘণ্টা আগে
বাজেট মাত্র ২৫ কোটি রুপি, কিন্তু বিশ্বজুড়ে আয় ৩৩০ কোটির বেশি। বাজেটের ১৩ গুণের বেশি আয় করে মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার খেতাব ছিনিয়ে নিয়েছে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’।
৩ ঘণ্টা আগে
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ’ সিনেমাটি নির্বাচন করেছে সৌদি আরব। আনাস বাতাহাফ পরিচালিত এ সিনেমায় রোমান্স, ফ্যান্টাসি ও ডার্ক কমেডির মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে।
৪ ঘণ্টা আগে