আর্জেন্টাইন ফুটবলার ক্যানিজিয়ার সম্মানে আয়োজন

ঢাকায় আসছেন আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন তিনি। সতীর্থ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়। ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট। ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

সকারামা কনসার্টে পারফর্ম করবে দেশের চার ব্যান্ড—চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার। কনসার্টের খবর জানিয়ে চিরকুট ব্যান্ডের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘১৯৯০ এবং ১৯৯৪ সালের বিশ্বকাপ কাঁপানো আর্জেন্টাইন সুপারস্টার ক্লদিও ক্যানিজিয়া আসছেন ঢাকায়, ১৮ আগস্ট। কী এক অনবদ্য ডিটারমিনেশন আর অরা নিয়ে খেলতেন তিনি! তাঁর জন্য পারফর্ম করব, সুপার এক্সাইটেড। বিশ্ব ফুটবলের গ্লোরিয়াস এই আইকনকে সেলিব্রেট করতে আয়োজন করা হচ্ছে কনসার্ট সকারামা, যেখানে চিরকুট লাইভ গাইবে ইউনাইটেড কনভেনশন সেন্টারে।’
নেমেসিস বলেছে, ‘আসছে দারুণ এক মুহূর্ত। প্রিয় মানুষের সম্মানে, প্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে। দেখা হবে ১৮ আগস্ট।’

সকারামা কনসার্টটি আয়োজন করছে লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড। ১৮ আগস্ট বেলা ৩টা থেকে শুরু হবে এই কনসার্ট। আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ফটুবলার ক্লদিও ক্যানিজিয়া। কনসার্টে উপস্থিত ১০০ জন ভাগ্যবান দর্শক পাবেন ক্যানিজিয়ার সঙ্গে কথা বলা, অটোগ্রাফ নেওয়া ও ছবি তোলার সুযোগ।

ইতিমধ্যে শুরু হয়েছে সকারামা কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা (সিলভার), ৩ হাজার টাকা (গোল্ড) এবং ১০ হাজার টাকা (প্লাটিনাম)। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইতে পাওয়া যাচ্ছে টিকিট।


ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১ দিন আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১ দিন আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১ দিন আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১ দিন আগে