
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা ও আত্মপরিচয়ের গল্প তুলে ধরেছেন চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। এবার এই চিত্রনাট্যকার কাজ করছেন বাংলাদেশের সিনেমায়। চিত্রনাট্য লিখছেন তানিম রহমান অংশুর ‘লিম্বো’ সিনেমার। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নির্মাতা।
লিম্বো দিয়ে সাত বছর পর সিনেমা নির্মাণে ফিরছেন তানিম রহমান অংশু। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর ‘ন ডরাই’ সিনেমাটি। ওই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। চিত্রনাট্যের জন্য এবারও অংশু ভরসা রেখেছেন ওপার বাংলার চিত্রনাট্যকারের ওপর।

লিম্বো সিনেমায় বিপ্লব গোস্বামীর যুক্ত হওয়ার খবর জানিয়ে ফেসবুকে অংশু লেখেন, ‘গল্পই যদি না জমে, তবে সিনেমার আলো ঝলমল কিংবা মিউজিকের সুর—সবই কেমন যেন ফিকে লাগে। সেটা ওটিটি হোক, নাটক কিংবা মিউজিক ভিডিও! ন ডরাই বানানোর সময়েও কিন্তু মূল ভাবনাটাই ছিল একটি নিখুঁত গল্প তৈরি করা। আর সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শ্যামল সেনগুপ্তর হাতে। যাঁর কলম থেকে আমরা “বুনো হাঁস”, “লস্ট”, “অন্তহীন” কিংবা “অপরাজিতা তুমি”র মতো গল্প পেয়েছি। এবার আমার নতুন জার্নি লিম্বো। আর এর ক্যানভাস আরও বড় করতে আমার সঙ্গে আছেন সাড়া জাগানো সিনেমা লাপাতা লেডিসের মাস্টারমাইন্ড, লেখক বিপ্লব গোস্বামী।’
নির্মাতা জানান, লিম্বো হবে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র। এখন চলছে শিল্পী বাছাইয়ের কাজ। এ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরার কথা রয়েছে তাসকিন রহমানের। অসুস্থতার কারণে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় ফিরে যান তাসকিন। এরপর আর শোবিজে পাওয়া যায়নি তাঁকে। তাসকিন নির্মাতা অংশুর ভাই। অংশু জানিয়েছেন, তাসকিনের চোখে এখনো কিছুটা সমস্যা রয়ে গেছে। সিনেমায় পুরো সময়টা দেওয়া কষ্টসাধ্য হতে পারে। তাই তাঁকে একটি বিশেষ চরিত্রের জন্য ভাবা হচ্ছে। এ বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে লিম্বো সিনেমার।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৭ ঘণ্টা আগে