
২৫ বছর আগে মুক্তি পেয়েছিল ‘লগান’। ক্রিকেটকে কেন্দ্র করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সেই গল্প এখনো জনপ্রিয়। আমির খানের প্রযোজনায় লগান পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর। এত বছর পর আবার একত্র হচ্ছেন আমির-আশুতোষ। এবারও ক্রিকেটকে কেন্দ্র করে গল্প। তবে লগানের মতো অপেশাদার খেলোয়াড় হিসেবে নয়, নতুন সিনেমায় আমির খানকে দেখা যাবে জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি হবে ভারতীয় ক্রিকেটের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব লালা অমরনাথের বায়োপিক। তবে ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হবে এই স্পোর্টস ড্রামা। দেশভাগের ক্ষত তখনো টাটকা। সেই প্রতিকূল পরিস্থিতিতে দুই দেশের প্রথম ক্রিকেটীয় লড়াই কীভাবে বন্ধুত্ব, দেশপ্রেম, রাজনীতি ও মানবিক সম্পর্ককে প্রভাবিত করেছিল, তা-ই হবে সিনেমাটির মূল উপজীব্য।
এখনো নাম ঠিক না হওয়া এই সিনেমায় আমির অভিনয় করবেন লালা অমরনাথের চরিত্রে, যিনি ওই ঐতিহাসিক টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট টিমের নেতৃত্ব দেন। এ চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন আমির। তিনি ছাড়া এ সিনেমায় আরও একাধিক তারকাকে দেখা যাবে। তবে তাঁদের নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
সিনেমাটি প্রযোজনা করবে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’-এর পর এটি হতে যাচ্ছে এ প্রতিষ্ঠানের সঙ্গে আমিরের তৃতীয় সিনেমা। চিত্রনাট্য লিখেছেন পীযূষ গুপ্ত ও নীরাজ সিং। প্রি-প্রোডাকশন শুরুর জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন আমির। পরিচালকের টিম শিগগিরই লোকেশন রেকির কাজ শুরু করবে। শুটিং হবে এ বছরের নভেম্বর ও ডিসেম্বরে। মুক্তি পেতে পারে ২০২৭ সালের বড়দিন উপলক্ষে।
আশুতোষ গোয়ারিকরের এই সিনেমা ছাড়া এ বছর রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের শুটিং করবেন আমির খান। এতে দেখা যাবে থ্রি ইডিয়টসের ১০ বছর পরের গল্প। প্রথম ভাগের মতো সিকুয়েলেও থাকবে একই রকম হাস্যরস ও ব্যতিক্রমী গল্প।

কলেজপড়ুয়া কয়েক যুবক ১৯৯৯ সালে গড়ে তোলে একটি ব্যান্ড। পরের বছর থেকে নেমেসিস নামে শুরু হয় তাদের আনুষ্ঠানিক পথচলা। ২০০৫ সালে প্রকাশ পায় ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এই অ্যালবাম দিয়েই মূলধারার ব্যান্ডসংগীতে পরিচিতি পায় নেমেসিস।
৬ ঘণ্টা আগে
মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। সিনেমা মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ এবং মেঘদলের ‘হাওয়া’ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করেছিল হাওয়া টিম।
৬ ঘণ্টা আগে
সম্মাননা পেলেন বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের মায়েরা। বিশ্ব মা দিবস উপলক্ষে এই সম্মাননা দেওয়া হলো তাঁদের।
১৭ ঘণ্টা আগে
এবার বিষয়টি কেবল আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নেই। রূপ নিয়েছে মিডিয়া ট্রায়ালে। পুরোনো সেই রহস্য আজও তাড়া করে ফিরছে জর্জকুট্টির পরিবারকে।
১৭ ঘণ্টা আগে