হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূর বানাচ্ছেন ‘বনলতা এক্সপ্রেস’ নামের সিনেমা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। এত দিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন অভিনেতা। অবশেষে নতুন সিনেমা নিয়ে কথা বললেন মোশাররফ। জানালেন, সিনেমাটি নিয়ে আশাবাদী তিনি।
বনলতা এক্সপ্রেস সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে মোশাররফ বলেন, ‘বনলতা এক্সপ্রেস নিয়ে তানিম নূরের সঙ্গে কথা হয়েছে। আশা করছি একটি চমৎকার কাজ হবে।’ নির্মাতার ভাবনা পছন্দ হওয়ায় এ সিনেমায় যুক্ত হয়েছেন বলে জানালেন তিনি। অভিনেতা বলেন, ‘হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। গল্পটা আমার পড়া। দারুণ গল্প। এই সিনেমায় যুক্ত হওয়ার এটিও একটি কারণ। তবে পরিচালক যদি সঠিকভাবে নির্দেশনা দিতে না পারেন, তাহলে ভালো গল্পও অনেক সময় নষ্ট হয়ে যায়। যখন আমি সিনেমা করি, তখন পরিচালকের দিকে নজর দিই। তানিম নূরের সঙ্গে কথা বলার পর তাঁর ভাবনা দেখেই মূলত রাজি হওয়া।’
বনলতা এক্সপ্রেস নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাইলেন না মোশাররফ। শুধু বললেন, ‘সিনেমা তো কোনো ফ্যাক্টরির কাজ নয়। গ্যারান্টি দিয়ে বলা যায় কাজটি কেমন হবে। সিনেমার পুরো খেলাটি একেবারে মনস্তাত্ত্বিক। সেটা পরিচালক, চিত্রগ্রাহক, অভিনয়শিল্পীসহ সবার দিক থেকেই। কাজ শেষ হওয়ার আগে এর বেশি বলতে চাই না। তবে আমি খুব আশাবাদী।’
বনলতা এক্সপ্রেস সিনেমার মাধ্যমে অনেক দিন পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে মোশাররফ ও চঞ্চল চৌধুরীকে। মোশাররফ বলেন, ‘দর্শক আমাদের একসঙ্গে দেখতে ভালোবাসে। সে জন্য দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করছি এবারও ভালো কিছু হবে।’
‘মহানগর’ ওয়েব সিরিজের নতুন সিজন নিয়েও কথা বলেন মোশাররফ করিম। ইঙ্গিত দিলেন এ সিরিজের তৃতীয় সিজন নিয়ে কাজ চলছে। তিনি বলেন, ‘ওসি হারুনকে আবার কবে দেখা যাবে, এটা ভালো বলতে পারবে পরিচালক আশফাক নিপুন। তবে মহানগর-৩ নিয়ে একধরনের চিন্তাভাবনা হয়তো চলছে।’

তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ নিয়েছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। চালু করেছেন অলাভজনক দাতব্য সংস্থা, যার নাম দেওয়া হয়েছে ‘ব্রাইটার ডেজ অ্যাহেড’।
৬ মিনিট আগে
মুক্তির অপেক্ষায় আছে ইয়াশ রোহানের দুই ওয়েব সিরিজ ‘অ্যানি’ ও ‘হেডলাইন’। ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্ত থাকলেও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে তেমন স্বস্তিবোধ করেন না ইয়াশ। সেই অস্বস্তি কাটিয়ে নতুন কাজ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বললেন অভিনেতা। ইয়াশ রোহানের সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ।
৯ ঘণ্টা আগে
বলিউডে তৈরি হচ্ছে রাহুল দেব বর্মনের বায়োপিক, যাঁকে বেশির ভাগ মানুষ আর ডি বর্মন বলেই চেনেন। তাঁর জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক নীরাজ পান্ডে। গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল এই খবর। এবার প্রকাশ্যে এল অভিনেতার নাম। এ বায়োপিকে পর্দার আর ডি বর্মন হবেন ফারহান আখতার।
১০ ঘণ্টা আগে
গায়িকা হিসেবে গ্র্যামি, বিলবোর্ড, কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসহ বিশ্বের সেরা সব সম্মাননা পেয়েছেন টেইলর সুইফট। এবার গীতিকার হিসেবেও বড় স্বীকৃতি পেলেন। সর্বকনিষ্ঠ নারী গীতিকার হিসেবে মাত্র ৩৬ বছর বয়সে মর্যাদাপূর্ণ সংরাইটারস হল অব ফেমে যুক্ত হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
১১ ঘণ্টা আগে