কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। বিতর্ক যেন তাঁর জীবনের একটা অংশ হয়ে গেছে। একটা বিষয় শেষ না হতেই নতুন কোনো বিতর্কিত বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। পরীমণি নিজেও এ বিষয়টা অনুধাবন করেন। তবে সমস্ত তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে চান তিনি। তাই নিজেকে বদলানোর চেষ্টা করছেন।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরীমণি বলেন, ‘আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।’ ঝামেলা জীবনের সব সময়ের সঙ্গী হলেও নতুন করে আর কোনো ঝামেলায় জড়াতে চান না পরী। তাই শিখছেন এড়িয়ে চলতে।
পরীমণি বলেন, ‘আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ এবং দুই বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না। এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।’
পরীমণি আরও বলেন, ‘আর দশ জন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।’
পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ নামের টালিউড সিনেমায়। গত জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাটি দিয়ে টালিউডে অভিষেক হয়েছে তাঁর। এর আগে গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। নতুন কাজের খবর জানতে চাইলে এখানেও দিলেন বদলে যাওয়ার আভাস। এখন আর আগে থেকে কথা না বলে সম্পূর্ণ শেষ করেই দিতে চান কাজের খবর। অভিনেত্রী বলেন, ‘এখন আর হুটহাট করে কোনো কাজের খবর দিতে চাই না। আগে কাজটা ঠিকভাবে শেষ করতে চাই। সবকিছু শেষ হওয়ার পরই দর্শককে জানাতে চাই।’
সোশ্যাল মিডিয়ায় দেশের শোবিজ তারকাদের মধ্যে সর্বোচ্চ অনুসারী পরীমণির। কিন্তু অভিনেত্রী মনে করেন, কাজের ক্ষেত্রে ফলোয়ার অতটা মুখ্য নয়। তাঁর ভাষ্য, ‘আমার এত ফলোয়ার কিন্তু সবাই তো হুমড়ি খেয়ে আমার সিনেমা দেখছে না। এমনও আছে, যার কোনো ফলোয়ার নেই, তার সিনেমাও সুপারহিট হয়েছে। ফলোয়ার বা ভিউ দিয়ে কোনো কিছু হয় না। দর্শকের কাছে কাজটি পৌঁছে দেওয়াটাই গুরুত্বপূর্ণ।’

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৬ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৭ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৮ ঘণ্টা আগে