
২০১৬ সালে অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল মাসুমা রহমান নাবিলার। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। প্রথম সিনেমা দিয়ে বাজিমাত করলেও এরপর যেন সিনেমা থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। মাঝে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় কাজ করলেও ছিলেন আলোচনার বাইরে। অবশেষে চলতি বছর রায়হান রাফীর ‘তুফান’-এ চমকে দিয়েছেন নাবিলা। শাকিব খানের সঙ্গে তাঁর খুনসুটি, ঝগড়া, অভিমান-অনুযোগ, প্রেমের দৃশ্যগুলো উপভোগ করেছেন দর্শকেরা। স্বল্প উপস্থিতি হলেও পর্দায় নিজেকে ঠিকই প্রমাণ করেছেন নাবিলা।
তুফান মুক্তির পর সেই একই চিত্র নাবিলার ক্যারিয়ারে। ছয় মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনো নতুন কোনো সিনেমার সংবাদ জানাতে পারেননি তিনি। ইচ্ছা করেই সিনেমায় নাম লেখাচ্ছেন না? নাকি কাজের প্রস্তাব আসছে না নাবিলার কাছে? সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাবিলা জানালেন সেই কথা। বললেন, শোবিজের মানুষদের সঙ্গে লিয়াজোঁ মেইনটেইন করেন না বলেই তাঁর কাজের সংখ্যা তুলনায় কম।
নাবিলা বলেন, ‘কয়েক দিন আগে একজন পরিচালকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাকে বললেন, “তোমার কথা মাথায় আসে না, কারণ তোমাকে খুব বেশি দেখা যায় না।” আমি হয়তো শুধু কাজ করছি আর বাসায় চলে যাচ্ছি। এর বাইরে তেমন করে আমার সার্কেল মেইনটেইন হয় না, আড্ডা হয় না। এ জন্য নাকি আমার কথা মাথায় আসে না। এমনটা হতেও পারে। আমি হয়তো সেই লিয়াজোঁটা মেইনটেইন করি না। আমার কাছে আসলেই কাজের অফার কম আসে।’

কাজের মাধ্যমে নিজের পথটা নিজেই সৃষ্টি করতে চান নাবিলা। ভবিষ্যতে এমন কাজ করতে চান, যা দিয়ে দর্শকদের চমকে দিতে পারবেন। নাবিলা বলেন, ‘আমি বিশ্বাস করি, নিজেকেই নিজের সৃষ্টি করতে হয়। এমন কিছু করা যাবে না, যেটা ভালো বা বড় কিছু আসার ক্ষেত্রে অন্তরায় হয়। মাঝে মাঝে দেখা যায় আমরা অনেক কাজ করে ফেলি। নানা রকম কাজ করে নিজেকে সহজলভ্য করে ফেলি। তাই যারা ভিন্নতা নিয়ে কাজ করতে চান, তাঁদের কাছ থেকে কাজের প্রস্তাব আসে না। তুফানের ক্ষেত্রেও অনেকটা সে রকম ছিল। নির্মাতা আমাকে বলেছিলেন তিনি এমন কাউকে কাস্ট করতে চান, যার উপস্থিতিই একটা চমক হবে। আমাকে নিয়ে নির্মাতাদের এই ভাবনাটা থাকে বলেই আমি আস্তে-ধীরে কাজ করি। আমিও চাই, আমাকে নিয়ে এভাবেই ভাবা হোক। যে কাজের সঙ্গে আমি চমক হিসেবে যুক্ত হতে পারি।’
নতুন সিনেমায় যুক্ত না হলেও তুফান মুক্তির আগেই নাবিলা শেষ করেছেন মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’-এর কাজ। আগামী বছর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে