
বাংলা নববর্ষ উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করেছে আইইউবি থিয়েটার। দুই দিনব্যাপী এই নাট্যোৎসবে অংশ নেবে চারটি নাটকের দল। ১৩ ও ১৪ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) অডিটরিয়ামে আয়োজিত হবে এই উৎসব।
উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল সকাল ১১টায় দেখা যাবে ‘তাসের দেশ’। এটি এমন এক রাজ্যের গল্প, যেখানে স্বাধীনতা বন্দী, আর মানুষের হৃদয় বিপ্লবের কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যটি মঞ্চে আনছে আইইউবি থিয়েটার। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করবে ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। অন্তর্দহন আর অস্তিত্ব সংকটের কাহিনি নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজুল ইসলাম মেঘ।
১৪ এপ্রিল বেলা ১টায় প্রদর্শিত হবে তীরন্দাজের ‘কণ্ঠনালীতে সূর্য’। একজন আগন্তুকের কণ্ঠনালিতে বহুকাল ধরে সূর্য আটকে আছে। সে এটা বের করতে চায় অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চায়। একপর্যায়ে এই আগন্তুক মিডিওকার জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে মানুষের রূপ থেকে কুকুরে পরিণত হয়। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় কণ্ঠনালীতে সূর্য নির্দেশনা দিয়েছেন দীপক সুমন।
উৎসব শেষ হবে বটতলা থিয়েটারের ‘খনা’ দিয়ে। সামিনা লুৎফা নিত্রার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ইতিহাসে হারিয়ে যাওয়া এক নারীর কণ্ঠস্বর, যিনি আগাম বলে দিতে পারতেন ভবিষ্যৎ অথচ নিজের ভাগ্যটাই তিনি বলতে পারেননি। এমন গল্পেই তৈরি হয়েছে খনা।
আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভীন বলেন, ‘নববর্ষ মানেই শুধু নতুন ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টানো নয়, এটি সময়ের গহিন থেকে প্রাণের নতুন করে জাগরণ। বৈশাখ নিয়ে আসে সৃষ্টির আনন্দ। তাই নববর্ষের উৎসবে নাট্যশিল্পের আবহ ছড়িয়ে দিতে আইইউবি থিয়েটার আয়োজন করছে দুই দিনব্যাপী এই নাট্যোৎসব।’
উৎসবে নাটকের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। আইইউবি থিয়েটারের ফেসবুক পেজে গিয়ে ক্রয় করা যাচ্ছে টিকিট।

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন আ খ ম হাসান। বিশেষ করে কমেডি চরিত্র রূপায়ণে জুড়ি নেই তাঁর। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন ওয়েব কনটেন্টে। ‘তাজমহল’ ও ‘লাইফলাইন’ ওয়েব ফিল্মে অভিনয় করে চমকে দিয়েছেন, প্রশংসায় ভাসছেন দর্শকদের।
১৪ ঘণ্টা আগে
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রথম থেকে সরব ছিলেন চিত্রনায়িকা পলি। শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শিবা শানু ও জয় চৌধুরী জয়ী হলেও হেরে গেছেন এই নায়িকা।
১৪ ঘণ্টা আগে
‘কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে ২০২৪ সালে বিশ্বব্যাপী ঝড় তোলার দুই বছর পর আবার নতুন গান নিয়ে এলেন পপ কুইন বিয়ন্সে। কোনো আগাম ঘোষণা ছাড়াই গতকাল মুক্তি দিলেন তাঁর নতুন সিঙ্গেল ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’।
১৪ ঘণ্টা আগে
দুই বছরেরও বেশি সময় প্রেম এবং দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাট।
১ দিন আগে