
শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’। প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। এই আয়োজনে তাদের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই। পুরো প্রতিযোগিতাটি অনুষ্ঠান আকারে প্রচার করবে তারা। প্রতিযোগিতার বিষয় থাকছে কিরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত। দেশের ১২টি জোনে প্রাথমিকভাবে বিজয়ীরা বিষয়ভিত্তিক নির্বাচনে ১৫টি একক এবং ৩টি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়। গতকাল থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। বিস্তারিত জানা যাবে চ্যানেল আই এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ওয়েবসাইটে।
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা উপলক্ষে গতকাল চ্যানেল আইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ুন কবীর। আমন্ত্রিত অতিথি ছিলেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা, কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া প্রমুখ।
অতিথিরা আশা ব্যক্ত করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশ থেকে নতুন প্রতিভাবান শিশুশিল্পীদের খুঁজে বের করা যাবে।

পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’। এটি সঞ্চালনা করেন টালিউড অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এবার এই শোয়ের অতিথি হিসেবে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে। জুলাই মাসের ফিনালে পর্বে বিশেষ অতিথি থাকবেন তিনি। সান বাংলায় পর্বটি প্রচারিত হবে ৩১ জুলাই বাংলাদেশ
১১ ঘণ্টা আগে
এবারের সান দিয়েগো কমিক-কন উৎসব জমিয়ে দিয়েছে মার্ভেল স্টুডিওস। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে প্রতিবছর আয়োজিত এই উৎসবে সমবেত হন নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী ও কমিকস স্রষ্টারা। আসে নতুন সিনেমার ঘোষণা, প্রকাশ করা হয় আলোচিত সব মেগা প্রজেক্টের ট্রেলার ও ফার্স্ট লুক। কমিক-কনের এবারের আসরে মার্ভেল ভক্তদের
১১ ঘণ্টা আগে
গত কয়েক বছরে নতুন প্রজন্মের বেশ কয়েকজন টালিউড অভিনেত্রী যাত্রা শুরু করেছেন ঢাকাই সিনেমায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রীদের ঢাকাই সিনেমায় অভিষেক ছিল চোখে পড়ার মতো। ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের পর গত কোরবানির ঈদে ঢাকার শোবিজে নাম লেখান অভিনেত্রী সৃজা দত্ত।
১১ ঘণ্টা আগে
এরপরই নোলানের হাতে উঠে আসে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির ডিভিডি কালেকশন। ‘পথের পাঁচালী’কে ‘অসাধারণ ও অবিশ্বাস্য’ হিসেবে উল্লেখ করে নোলান জানান, সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি।
১ দিন আগে