Ajker Patrika

পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন গাইলেন নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন গাইলেন নতুন গান
(বাঁ থেকে) পান্থ কানাই, মিঠুন চক্র ও অনিমেষ রায়। ছবি: সংগৃহীত

শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি শিবশম্ভু গানটি লিখেছেন ও সুর করেছেন মিঠুন চক্র। সংগীত আয়োজনও তাঁর করা। মিউজিক প্রোডাকশন সোহাগ চক্রবর্তীর। ভিডিও পরিচালনা করেছেন এইচ এম সোহেল। ভিডিওতে অংশ নিয়েছেন পান্থ কানাই, মিঠুন ও অনিমেষ।

নতুন এই গান নিয়ে মিঠুন চক্র বলেন, ‘শিবশম্ভু গানটি আমার খুব কাছের। শিব শব্দের দার্শনিক অর্থ হচ্ছে যাহা কিছু নহে। শম্ভু মানে নিজে থেকে যার নিজের উৎপত্তি। সেই ঈশ্বরকে উৎসর্গ করে গানটি তৈরি। এটি মূলত শ্রী বেদব্যাস, যিনি বেদ রচনা করেছেন তাঁর রচিত একটি স্তোত্র থেকে অনুপ্রাণিত। এটি শুধু গান নয়, এটি একটি উপলব্ধি।’

মিঠুন চক্র আরও বলেন, ‘পান্থ কানাই দাদা ও অনিমেষ রায় খুব ভালো গেয়েছেন। তাঁদের অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ভিডিওটি খুব সুন্দর তৈরি হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

মিঠুন জানিয়েছেন, শিগগির তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে শিবশম্ভু গানটি।

মিউজিশিয়ান হিসেবে পরিচিতি পেলেও গায়ক হিসেবেও নিজের প্রতিভার জানান দিয়েছেন মিঠুন চক্র। ২০১৬ সালে প্রকাশ পায় তাঁর গাওয়া ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ গানটি। প্রকাশের পর ব্যাপক প্রশংসিত হয় গানটি। এরপর প্রকাশ করেছেন একাধিক মৌলিক গান। সিনেমায়ও গেয়েছেন তিনি। মিশুক মনির ‘দেয়ালের দেশ’ সিনেমায় ‘বিসর্জনের ব্যথা’ গান দিয়ে প্লেব্যাকে অভিষেক হয় তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমায়ও গেয়েছেন মিঠুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত