
ঘটনার এক দিন পর প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা সেই দুষ্কৃতকারী যুবকের ছবি। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাঁকে। তবে ছবিতে চেহারা দেখা গেলেও তাঁর পরিচয় এখনো শনাক্ত হয়নি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দেখিয়ে সাইফের গৃহপরিচারিকাকে হুমকি দেয় এবং তাঁর কাছে ১ কোটি টাকা দাবি করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশই ওই দুষ্কৃতকারীর ছবি প্রকাশ্যে আনে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী মুম্বাই পুলিশ বলছে, আহত ওই গৃহপরিচারিকার দাবি, বুধবার দিবাগত রাত আড়াইটা নাগাদ সাইফের ছোট ছেলে জে’র ঘরে ছিলেন তিনি। সে সময় বাথরুমের কাছে কারও ছায়া দেখতে পান। ওই ছায়া কারিনা কাপুরের ভাবেন তিনি। তাঁর মনে হয়, ছেলের ঘরে যাচ্ছেন কারিনা। কিন্তু কয়েক মিনিট পর তিনি বুঝতে পারেন কেউ ঘরে ঢুকছে না, অথচ আশপাশে ঘুরপাক খাচ্ছে। তখন ঘর থেকে বের হন তিনি। তখন ওই যুবক তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, ওই যুবক অস্ত্রের মুখে চিৎকার করতে নিষেধ করে পরিচারিকাকে। এরপর তাঁর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করে। এ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির শব্দে সাইফের ঘুম ভেঙে গেলে তিনি ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর কিছু বুঝে ওঠার আগেই অভিনেতার ওপর ঝাঁপিয়ে পড়েন ওই যুবক। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাইফকে এলোপাতাড়ি আঘাত করে। পরে বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল ছাড়েন ওই যুবক। মোট ছয়টি জায়গায় গভীর ক্ষত তৈরি হয় সাইফ আলীর।
এদিকে ঘটনার সময় সাইফের গাড়িচালক অনুপস্থিত ছিলেন। সে কারণে বাড়ি থেকে ইব্রাহিম ও সারা আলী খানের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে খবর পাওয়ামাত্রই সেখানে পৌঁছান সন্তানেরা। বাবাকে হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম। অস্ত্রোপচারের পর বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন সাইফ।
সম্প্রতি সাইফ আলী খান ‘দেবারা পার্ট ১’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী ছিলেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ ও অন্যরা। সিনেমাটি তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৯ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৯ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৯ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২১ ঘণ্টা আগে