গত বুধবার রাতে হাতে মেহেদি পরা একটি ছবি শেয়ার করেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ক্যাপশনে লেখেন, ‘আমার হাতে মেহেদি।’ এরপর গুঞ্জন ছড়ায়—নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এই গায়িকা। গতকাল বৃহস্পতিবার ফেসবুকে আরও একটি ছবি শেয়ার করেন কনা। সেই ছবিতে দেখা যায়, একজন পুরুষের হাতে কনার হাত। কনার মেহেদি রাঙানো হাতের আঙুলে আংটি। এরপর ছড়িয়ে পড়ে কনার বিয়ের গুঞ্জন।
কনার পোস্টের নিচে শুভকামনা জানাচ্ছেন নেটিজেনরা। সেই পোস্ট শেয়ার করেছেন তাঁর ঘনিষ্ঠজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেখানেই একটি সূত্র আবার জানাচ্ছে, বিয়ে নয়, এটা শুটিংয়ের দৃশ্য।
বিষয়টি আরও জলঘোলা করেছেন কনা নিজেই। ছবি পোস্ট করলেও এ নিয়ে আর কোনো কথা বলেননি তিনি। কিন্তু তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন—এমন অনেকের মন্তব্যে লাভ রিঅ্যাক্ট দিয়েছেন। অথচ একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ বিষয়ে আর কোনো তথ্য নিশ্চিত করেননি কনা।
এ বছরেই গোলাম মোহাম্মদ ইফতেখার গহীনের সঙ্গে বিচ্ছেদ হয় কনার। সাত বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন তাঁরা। গত জুনে ফেসবুকে বিচ্ছেদের কথা জানান কনা। সে সময় গুঞ্জন ছড়িয়েছিল, শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের একজন গিটারিস্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কনা। এর জেরেই ভেঙেছে তাঁর সংসার।
ব্যক্তিজীবনে নানা আলোচনা থাকলেও গানে সরব সময় কাটাচ্ছেন কনা। দুদিন আগেই প্রকাশ পেয়েছে কনার গাওয়া বিকেএসপির প্রথম থিম সং। গত মাসে প্রকাশ পেয়েছে ফুয়াদ আল মুক্তাদিরের সুরে কনার ‘ভিতর ও বাহিরে’ শিরোনামের গান। এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী মুজার সঙ্গে একাধিক গান নিয়ে কাজ করছেন তিনি।

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৭ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
৯ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১২ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
১২ ঘণ্টা আগে