
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে যেসব গান আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছে, আন্দোলনে উদ্বুদ্ধ করেছে—এমন ৬৩টি গানের সংকলন নিয়ে বই প্রকাশিত হচ্ছে। আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে সংকলন গ্রন্থটির নাম রাখা হয়েছে ‘জুলাইয়ের গান’। চলতি মাসেই বইটি প্রকাশ করবে গয়রহ প্রকাশনী।
২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় যখন শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হয়, তখন ‘কথা ক’ শিরোনামে গান প্রকাশ করেন র্যাপার মোহাম্মদ সেজান। গানটি তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’, সায়ানের ‘আমার সূর্য’, শূন্য ব্যান্ডের ‘শোনো মহাজন’সহ অনেক গানই আন্দোলনকারীদের উজ্জীবিত করে। ১৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রকাশিত এসব গান থেকে ৬৩টি গান বেছে নেওয়া হয়েছে এই বইয়ে।

মনজুর হোসেন বলেন, ‘ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন গণ-আন্দোলনে সংগীতের ভূমিকা রয়েছে। উপমহাদেশে তেভাগা আন্দোলনে যেমন হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরীসহ অনেকের গান কৃষকদের উজ্জীবিত করেছে, তেমনি বঙ্গভঙ্গ, স্বদেশি ও ব্রিটিশবিরোধী আন্দোলনের সময়েও অনেকের গান প্রতিবাদী জনতাকে শক্তি ও সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। মুক্তিযুদ্ধের সময়ও অনেক প্রতিবাদী গান মুক্তিযোদ্ধাদের অসীম সাহস নিয়ে সম্মুখ সমরে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছে। চব্বিশের গণ-অভ্যুত্থানেও গানের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। স্বৈরাচারী শাসক যখন আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে, তখন প্রতিরোধের আগুনে জ্বলে ওঠা ছাত্র-জনতাকে তরুণদের র্যাপ গান ভীষণভাবে আলোড়িত করে। আন্দোলনের সেসব গান এক মলাটে রাখার চিন্তা থেকেই এই বইয়ের উদ্যোগ।’
মনজুর হোসেন এর আগে জুলাই আন্দোলনের দেয়ালচিত্র নিয়ে একটি বই প্রকাশ করেন। সেই বই প্রকাশ উপলক্ষে তিনি ঢাকা শহরের দেয়ালজুড়ে ছড়িয়ে থাকা গ্রাফিতি থেকে সাড়ে ১০ হাজারের বেশি গ্রাফিতি ফ্রেমবন্দী করেন। সেখান থেকে বাছাই করা ৪৫০টির বেশি দেয়ালচিত্র তুলে আনেন ‘জুলাইয়ের দেয়ালচিত্র, দেশ সংস্কারের স্লোগান’ নামের বইয়ে।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে