
জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোর মধ্যে অন্যতম ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’। গীতিকার নজরুল ইসলাম বাবু ও সুরকার অজিত রায়ের কালজয়ী গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে গানটি। নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
নতুন আয়োজনে তৈরি গানটিতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী, জাহিদ রেজা চৌধুরী ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের সঙ্গে গলা মিলিয়েছে একঝাঁক শিশুশিল্পী। গ্রামীণফোন, গ্রে ঢাকা ও ফুলস্ক্রিন ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি গানটির ভিডিওতে দেখা গেল তাদের। ভিডিও বানিয়েছেন ইফতেখার মাহমুদ ওশিণ।
নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিণ বলেন, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার—সাবিনা ইয়াসমীনের কণ্ঠে এই দেশাত্মবোধক গান সব সময়ই স্বাধীনতার চেতনাকে গাঢ় করে, দেশের প্রতি ভালোবাসার গভীরতাকে দৃঢ় করে। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গানটিকে নতুনভাবে উপস্থাপন করার। আশা করছি, নতুন আয়োজনে নির্মিত গানটিও সবার ভালো লাগবে।’
ইফতেখার মাহমুদ ওশিণ আরও বলেন, ‘এবারের ভিজ্যুয়ালে আমরা চেষ্টা করেছি সব বয়সী দর্শককে কানেক্ট করতে। বিশেষ করে বাচ্চাদের। ওদের এখন গড়ে ওঠার সময়। এখন থেকেই তাদের দেশপ্রেমে উদ্ধুব্ধ করা উচিত। সেই চেষ্টাটাই করেছি আমরা।’

রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
১২ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
১৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
১ দিন আগে
৩ মার্চ হাসপাতাল থেকে ফিরে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
১ দিন আগে