
একাধিকবার তারিখ পরিবর্তনের পর ঘোষণা করা হয়েছিল ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’। শেষ মুহূর্তে আবারও পিছিয়ে গেল সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন।
মুক্তি স্থগিতের কারণ জানতে চাইলে নির্মাতা জানান, অনিবার্য কারণে বিলডাকিনির মুক্তি স্থগিত করা হয়েছে। মুক্তি পিছিয়ে দিলেও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। কয়েক দিন আগেই বিলডাকিনি পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। গত সোমবার ফজলুল কবীর তুহিন বলেন, ‘কয়েক মাস ধরেই একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি আমরা। এই সময় দর্শকেরা হলমুখী নন। পরিবেশকেরাও বিষয়টি নিয়ে চিন্তার কথা জানিয়েছেন। তাই নতুন করে ভাবতে হচ্ছে।’
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। তার বাবা কট্টরপন্থীদের হাতে খুন হয়েছে। এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় মানিককে।

পার্নোর চরিত্রের নাম হানুফা। সে গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তাঁর স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণ করে হানুফাকে। হানুফা সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।
মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ।

এই ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হলো নাটক ‘আদরের ভাই’। নাম ভূমিকায় অভিয়ন করেছেন নীলয় আলমগীর। ভাই-বোনের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নীলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চার বোনের ভূমিকায় তাহমিনা সুলতানা মৌ, ফাতেমা হীরা, মাফিয়া বীথি ও হীরামনি। সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হয়ে
১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১১ ঘণ্টা আগে