Ajker Patrika

সিনেমা হল পরিদর্শনে এসে পাইরেসি বন্ধে যা বললেন সিয়াম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিনেমা হল পরিদর্শনে এসে পাইরেসি বন্ধে যা বললেন সিয়াম
সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা আবার ফিরে এসেছে পাইরেসি আতঙ্ক। সিনেমা মুক্তির পর অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। সিনেমা পাইরেসি হওয়ার ভয়ে এই রোজার ঈদে একাধিক নির্মাতা ঈদের প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। এবার পাইরেসি রুখে দিতে দর্শকদের এগিয়ে আসার আহ্বান জানালেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

‘রাক্ষস’ সিনেমার পোস্টারে সিয়াম ও সুস্মিতা। ছবি: সংগৃহীত
‘রাক্ষস’ সিনেমার পোস্টারে সিয়াম ও সুস্মিতা। ছবি: সংগৃহীত

এই রোজার ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন। মুক্তির আগেই প্রযোজক শাহরিন আক্তার সুমী জানিয়েছিলেন, পাইরেসি হওয়ার আশঙ্কা থেকে প্রথম দুই থেকে তিন সপ্তাহের পর সিঙ্গেল স্ক্রিনে মুক্তির পরিকল্পনা করছেন তাঁরা। তাই ঈদের দিন থেকে শুধু মাল্টিপ্লেক্সগুলোতে চলছে সিনেমাটি। প্রথম দিন পরিচালক ও প্রযোজকের সঙ্গে সিনেমা হল ভিজিটে গিয়ে পাইরেসি কথা বলেন সিয়াম। সেখানেই এই নায়ক জানান দর্শক সচেতন হয়ে উঠলেই বন্ধ হবে পাইরেসি।

সিয়াম বলেন, ‘যে পাইরেটেড কপি দেখবেন, উনি কখনই চান না​ বাংলাদেশের কোনো সিনেমা ভালো করুক। যাঁরা সিনেমাকে ধারণ করেন, তাঁদের এগিয়ে আসতে হবে। যাঁরা চান বাংলাদেশের সিনেমা ভালো কিছু করুক, তাঁদের অনুরোধ করছি আপনাদের সামনে কখনো যদি পাইরেটেড কপি আসে নিজ দায়িত্বে সেটাকে “না” বলুন। তাহলেই পাইরেসি আর কখনো ছড়াতে পারবে না।’

রাক্ষস সিনেমার প্রথম দিনের দর্শক প্রতিক্রিয়ায় দারুণ খুশি সিয়াম। তিনি বলেন, ‘প্রথম দিকে রাক্ষসকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যাঁরা প্রথম দিন এসেছেন, তাঁরা কিন্তু কোনো রিভিউ ছাড়া দেখতে এসেছেন। কারণ, সিনেমাটি নিয়ে তাঁদের আত্মবিশ্বাস ছিল। আশা করছি সামনে এই ভালোবাসা আরও বাড়বে।’

রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। এটি সুস্মিতার প্রথম ঢালিউড সিনেমা। এতে আরও আছেন আলীরাজ, নাজনীন হাসান চুমকী প্রমুখ। আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ওঠা বাস আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ১২

হরমুজ প্রণালি মুক্ত করতে সমুদ্রপৃষ্ঠে অভিযান যুক্তরাষ্ট্রের, ইরানের চমক পানির নিচে

বিবাদ মেটাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জীবননগরে শিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

ইরানি ড্রোন নয়, বাহরাইনে ভয়াবহ বিস্ফোরণের পেছনে মার্কিন ক্ষেপণাস্ত্র, বলছেন বিশ্লেষকেরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত