
কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা আবার ফিরে এসেছে পাইরেসি আতঙ্ক। সিনেমা মুক্তির পর অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। সিনেমা পাইরেসি হওয়ার ভয়ে এই রোজার ঈদে একাধিক নির্মাতা ঈদের প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। এবার পাইরেসি রুখে দিতে দর্শকদের এগিয়ে আসার আহ্বান জানালেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

এই রোজার ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন। মুক্তির আগেই প্রযোজক শাহরিন আক্তার সুমী জানিয়েছিলেন, পাইরেসি হওয়ার আশঙ্কা থেকে প্রথম দুই থেকে তিন সপ্তাহের পর সিঙ্গেল স্ক্রিনে মুক্তির পরিকল্পনা করছেন তাঁরা। তাই ঈদের দিন থেকে শুধু মাল্টিপ্লেক্সগুলোতে চলছে সিনেমাটি। প্রথম দিন পরিচালক ও প্রযোজকের সঙ্গে সিনেমা হল ভিজিটে গিয়ে পাইরেসি কথা বলেন সিয়াম। সেখানেই এই নায়ক জানান দর্শক সচেতন হয়ে উঠলেই বন্ধ হবে পাইরেসি।
সিয়াম বলেন, ‘যে পাইরেটেড কপি দেখবেন, উনি কখনই চান না বাংলাদেশের কোনো সিনেমা ভালো করুক। যাঁরা সিনেমাকে ধারণ করেন, তাঁদের এগিয়ে আসতে হবে। যাঁরা চান বাংলাদেশের সিনেমা ভালো কিছু করুক, তাঁদের অনুরোধ করছি আপনাদের সামনে কখনো যদি পাইরেটেড কপি আসে নিজ দায়িত্বে সেটাকে “না” বলুন। তাহলেই পাইরেসি আর কখনো ছড়াতে পারবে না।’
রাক্ষস সিনেমার প্রথম দিনের দর্শক প্রতিক্রিয়ায় দারুণ খুশি সিয়াম। তিনি বলেন, ‘প্রথম দিকে রাক্ষসকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যাঁরা প্রথম দিন এসেছেন, তাঁরা কিন্তু কোনো রিভিউ ছাড়া দেখতে এসেছেন। কারণ, সিনেমাটি নিয়ে তাঁদের আত্মবিশ্বাস ছিল। আশা করছি সামনে এই ভালোবাসা আরও বাড়বে।’
রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। এটি সুস্মিতার প্রথম ঢালিউড সিনেমা। এতে আরও আছেন আলীরাজ, নাজনীন হাসান চুমকী প্রমুখ। আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
৫ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১৬ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১৬ ঘণ্টা আগে