
বায়োস্কোপ ফিল্মস তাদের পরিবেশনায় ৫৪তম সিনেমার শুভমুক্তি হিসেবে যুক্তরাষ্ট্রে মুক্তি দিয়েছে রায়হান রাফি পরিচালিত ‘প্রেশার কুকার’। প্রতিষ্ঠানটি তাদের সর্বাধিক সিনেমা ডিস্ট্রিবিউশনের মাইলফলকের ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। গত শুক্রবার (১৫ মে) নিউইয়র্কের কিউ গার্ডেনের এই আয়োজনে ছিল প্রেশার কুকার সিনেমার প্রিমিয়ার শো। সে সঙ্গে সম্মাননা প্রদান করা হয় মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে। দীর্ঘ সময় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা দেয় বায়োস্কোপ ফিল্মস।
ফরিদুর রেজা সাগরের হাতে সম্মাননা তুলে দেন বায়োস্কোপ ফিল্মসের অন্যতম কর্ণধার নওশাবা রুবনা রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেশার কুকার চলচ্চিত্রের পরিচালক রায়হান রাফি, প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা চঞ্চল চৌধুরী, শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।
এই সম্মাননা প্রদান প্রসঙ্গে বায়োস্কোপের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘প্রেশার কুকারসহ ৫৪টি সিনেমা ডিস্ট্রিবিউশন করল বায়োস্কোপ। অধিকাংশ সিনেমার সঙ্গেই সাগর ভাই সম্পৃক্ত। বাংলাদেশের চলচ্চিত্রের অগ্রযাত্রায় সাগর ভাইয়ের অবদান অনস্বীকার্য। তাঁকে এই বিশেষ সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত।’
অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বাংলা সিনেমাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ করছে রাজ হামিদ ও রুবনা রশীদ। তাদের কাজটা সহজ নয়। অনেক কঠিন। সেই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আমাকে সম্মাননা দেওয়া হলো, বিষয়টি আমার জন্য ভালো লাগার। আমি বায়োস্কোপের আরও সমৃদ্ধি কামনা করছি।’

বাংলা সিনেমাকে প্রাধান্য দিয়ে দেশে শুরু হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। প্ল্যাটফর্মটির স্লোগান ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’। ২১ মে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা চলছে প্ল্যাটফর্মটির।
১ ঘণ্টা আগে
আবারও বড়সড় আইনি জটিলতায় জড়ালেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে ‘আপত্তিকর’ ও ‘কুরুচিকর’ মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে গুজরাটের সুরাত আদালত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
৬ ঘণ্টা আগে
কয়েক দিন আগে ওটিটিতে মুক্তির ঘোষণা এসেছে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমার। এবার ডিজিটাল প্রিমিয়ারের ঘোষণা এল রোজার ঈদের আরও দুই সিনেমার—‘প্রিন্স’ ও ‘বনলতা এক্সপ্রেস’। ২৪ মে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে বনলতা এক্সপ্রেস এবং ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে দেখা যাবে ‘প্রিন্স’।
১১ ঘণ্টা আগে
গতকাল রোববার দেশে এসেছে কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মরদেহ। আজ ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করার কথা। কারিনাকে বহনকারী বিমানটি গতকাল বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১১ ঘণ্টা আগে