Ajker Patrika

সম্মাননা পদক পেলেন মায়েরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্মাননা পদক পেলেন মায়েরা
আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননাপ্রাপ্ত মায়েরা; ছবি: আরটিভির সৌজন্যে

বিশ্ব মা দিবস উপলক্ষে সম্মাননা দেওয়া হলো মায়েদের। বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের মায়েদের হাতে আরটিভির আয়োজনে দেওয়া হলো ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৬’ এবং আলী-রূপা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে দেওয়া হয় ‘মা পদক ২০২৬’।

শিল্প-সংস্কৃতিজগৎসহ ১২ জন সফল ব্যক্তির মায়েদের দেওয়া হয়েছে মা পদক ২০২৬। বিশ্ব মা দিবস উপলক্ষে এ বছর সম্মাননা পদক পেয়েছেন সংগীতশিল্পী কনকচাঁপার মা, দিঠি আনোয়ারের মা, প্রিয়াঙ্কা গোপের মা, রাশেদের মা, অভিনয়শিল্পী আহসান হাবিব নাসিমের মা, নাজনীন চুমকীর মা, জান্নাতুল সুমাইয়া হিমির মাসহ ১২ জন গর্বিত মা। এ ছাড়া চলচ্চিত্রে মা চরিত্রে অভিনয়ের জন্য এবং সফল মা হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয় অভিনেত্রী ববিতাকে।

গতকাল শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা পদক তুলে দেন নাট্যকার, পরিচালক ও অভিনেতা আবুল হায়াত। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুহানী সালসাবিল।

মা পদক সম্মাননাপ্রাপ্ত মায়েরা; ছবি: তালহা মোস্তফা
মা পদক সম্মাননাপ্রাপ্ত মায়েরা; ছবি: তালহা মোস্তফা

অন্যদিকে, অভিনয়শিল্পী শরিফুল রাজের মা জাহানারা বেগম, তানজিন তিশার মা উম্মে সালমা বেগমসহ পাঁচজন পেলেন আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৬। সমাজে মায়েদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক মা দিবসে আরটিভির আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট শ্রী নিতাই রায় চৌধুরী। মায়েদের হাতে পদক তুলে দেন বীর মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী লীনু বিল্লাহ, নাট্যব্যক্তিত্ব রহমত আলী, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাহেদুল ইসলাম হেলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তা ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে তিনটি দলীয় নৃত্য পরিবেশন করেন ওয়াহিদা মল্লিক জলি, আসাদ খান, সিনথিয়া ইয়াসমিন ও নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। গান পরিবেশন করেন আরটিভি বাংলার গায়েন ও আরটিভি ইয়াং স্টারের শিল্পীরা। রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানটি আরটিভিতে প্রচার করা হবে আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। রেজা ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারজানা বিথী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ

‘টাকার বিনিময়ে’ সরকারি জমি অন্যদের দিচ্ছেন এসি ল্যান্ড

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে বিএনপি-জামায়াত নেতারা, সারা রাত থানায় আটকে রাখলেন ওসি

পুলিশি তদন্তে সরকারি প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষক

পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত