পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময় নানা আয়োজনে কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশ ও এ দেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি। এ দেশের মানুষও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বারবার। কবীর সুমন যতবার বাংলাদেশে গান শোনাতে এসেছেন, প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছে এ দেশের শ্রোতারা।
এবার কবীর সুমনকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। কনসার্টে উপস্থিত থাকছেন না কবীর সুমন। তবে তাঁকে ট্রিবিউট করেই অনুষ্ঠিত হবে পুরো আয়োজন। আগামী ২ অক্টোবর রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে আয়োজিত কনসার্টটির শিরোনাম দেওয়া হয়েছে কবীর সুমনের গানের শিরোনাম থেকে ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’।
হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে কনসার্টে গান শোনাবেন দেশের তিন সিঙ্গার সং রাইটার অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান। কবীর সুমনের গানের পাশাপাশি নিজেদের গানও পরিবেশন করবেন এই তিন শিল্পী।
কনসার্টটি আয়োজন করছে গায়ক গীতিকার জয় শাহরিয়ারের প্রতিষ্ঠান আজব কারখানা। জয় শাহরিয়ার বলেন, ‘যাঁদের গান শুনে আমরা গায়ক গীতিকার বা সিঙ্গার সং রাইটাররা অনুপ্রেরণা পাই, তাঁদের মধ্যে অন্যতম কবীর সুমন। এই কনসার্টে কবীর সুমনের গানের পাশাপাশি নিজেদের গানগুলোও কবীর সুমনকে ট্রিবিউট করে গাইবেন শিল্পীরা।’

২ অক্টোবর সন্ধ্যা ৭টায় শুরু হবে কনসার্ট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা (আর্লি বার্ড) এবং ১ হাজার টাকা (অন স্পট)।
এর আগে গত জুলাইয়ে অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্টের আয়োজন করেছিল আজব কারখানা। গান গেয়েছিলেন জয় শাহরিয়ার, আহমেদ সানি ও শুভ্র। ভবিষ্যতে অন্য সিঙ্গার সং রাইটদের নিয়েও এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে আজব কারখানার। ট্রিবিউট কনসার্ট নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘নতুন প্রজন্মের মধ্য দিয়েই তো আগের প্রজন্মের কাজগুলো পৃথিবীতে থেকে যায়। সেই ভাবনা থেকেই এই আয়োজন। এভাবেই হয় তো আমাদের কাজগুলোও পরের প্রজন্মের কাছে পৌঁছে যাবে। আমরা ট্রিবিউট তাঁদেরই দিচ্ছি, যাঁরা সিঙ্গার সং রাইটার। এখানে যারা গাইবে, তারাও সিঙ্গার সং রাইটার; যারা গান লেখে, সুর করে এবং নিজেরা গায়। আগে আমরা অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্ট করেছি, এবার কবীর সুমনকে নিয়ে। এরপর সঞ্জীব চৌধুরী, নচিকেতা চক্রবর্তী, গৌতম চট্টোপাধ্যায়, মাকসুদুল হকের মতো শিল্পীদের নিয়ে ধারাবাহিকভাবে ট্রিবিউট কনসার্ট করব।’
জয় শাহরিয়ার আরও বলেন, ‘এটা শুধু একটা কাভার শোর কনসেপ্ট না। যাঁরা এখানে গাইবেন, তাঁরা ওই শিল্পীকে ধারণ করেন। আমাদের দেশে কাভার বলতে বুঝি হিট গানগুলো নতুন করে গেয়ে মানুষের সঙ্গে কমিউনিকেশন তৈরি করা। আমার কাছে মনে হয়, এটা সঠিক পদ্ধতি নয়। এসব ক্ষেত্রে শ্রদ্ধা জ্ঞাপনের চেয়ে বাণিজ্যিক লক্ষ্যটা বেশি থাকে। আজব কারখানার আয়োজনটা বাণিজ্যিক চিন্তা থেকে নয়। এটা একধরনের গুরুদক্ষিণার শো। আমরা যাঁদের গান শুনে গান গাই, তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা—মন থেকে, কাজের মাধ্যমে।’

অনেক বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। খুব ভালো লাগছে। আগে যখন অ্যালবাম প্রকাশ করা হতো, তখন যেমন এক ধরনের আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করত, অনেক দিন পর সেই অনুভূতিটা হচ্ছে। অ্যালবামে যাঁরা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
৪ ঘণ্টা আগে
খাঁচায় বন্দী একটি পাখি আর বনের মুক্ত পরিবেশের একটি পাখি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘দুই পাখি’ কবিতা। খাঁচার পাখি সোনার খাঁচায় নিরাপদ ও নিয়মে অভ্যস্ত, আর বনের পাখি মুক্ত আকাশে ও স্বাধীনতায় বাঁচতে চায়।
৪ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এপিটি মিডিয়ার ব্যানারে আসছে কণ্ঠশিল্পী ইবনাত সালমা ও আকাশ সেনের নতুন গান। ‘বাজে ঢোল’ শিরোনামের গানটি লিখেছেন রফিক মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন এন ফরহাদ।
৪ ঘণ্টা আগে
সিনেমা বানানোর চেয়ে মুক্তির সময় বেশি ভোগান্তিতে পড়েন স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। এ নিয়ে প্রায় সময় আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। সম্প্রতি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কথা ভেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী। এবার স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর নতুন প্ল্
৪ ঘণ্টা আগে