
ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বেশ কিছু নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমার খবর থাকছে এই প্রতিবেদনে।
ঈদের দিন
এটিএন বাংলা
রাজকুমার (বেলা ২টা ৩০ মিনিট): পরিচালনা হিমেল আশরাফ; অভিনয়ে শাকিব খান, কোর্টনি কফি প্রমুখ।
চ্যানেল আই
কিল হিম (সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা এমডি ইকবাল; অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা প্রমুখ।
দীপ্ত টিভি
মেঘনাকন্যা (সকাল ৯টা): পরিচালনা ফুয়াদ চৌধুরী; অভিনয়ে কাজী নওশাবা, সেমন্তী সৌমি প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন
চ্যানেল আই
দরদ (সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা অনন্য মামুন; অভিনয়ে শাকিব খান, সোনাল চৌহান।
দীপ্ত টিভি
ওমর (সকাল ৯টা): পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ; অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান প্রমুখ।
তুফান (বেলা ১টা): পরিচালনা রায়হান রাফী; অভিনয়ে শাকিব খান, মিমি, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ।
আরটিভি
যদি একদিন (সকাল ১০টা ১০ মিনিট): পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ; অভিনয়ে তাহসান খান, শ্রাবন্তী প্রমুখ।
ঈদের তৃতীয় দিন
চ্যানেল আই
আগন্তুক (সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা সুমন ধর; অভিনয়ে শ্যামল মাওলা, পূজা চেরি প্রমুখ।
দীপ্ত টিভি
তালাশ (সকাল ৯টা): পরিচালনা সৈকত নাসির; অভিনয়ে শবনম বুবলী, আদর আজাদ প্রমুখ।
মাছরাঙা
শান (বেলা ২টা ৩০ মিনিট): পরিচালনা এম রাহিম; অভিনয়ে সিয়াম, পূজা চেরি।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪১ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪৪ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে