‘মিশন: ইমপসিবল’-এর প্রতিটি সিনেমায় যেন মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন টম ক্রুজ। দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হয়ে কখনো তাঁকে ঝুলে থাকতে দেখা যায় প্লেনে, ট্রেনে; কখনো বুর্জ খলিফায়। এ সিরিজের নতুন পর্ব ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ আবার জীবনের ঝুঁকি নেবেন, তা তো জানা কথা। গতকাল প্যারামাউন্ট পিকচার্স প্রকাশ করেছে সিনেমার ট্রেলার। এতে আরও অপ্রতিরোধ্য টম ক্রুজ।
ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং হতে পারে ইথান হান্ট হিসেবে টম ক্রুজের শেষ সিনেমা। ট্রেলারেও পাওয়া গেল সে ইঙ্গিত, শেষ দৃশ্যে তিনি বলছেন, ‘শেষবারের মতো তোমাদের ভরসা আমার দরকার।’ শেষ সিনেমাতেও এতটুকু ছাড় দেননি টম ক্রুজ। সর্বোচ্চ ঝুঁকি নিয়েছেন। শেষ মিশনে পুরোনো সহকর্মীদের জড়ো করতে দেখা যায় ইথান হান্টকে, তাই ট্রেলারে ঘুরেফিরে এসেছে আগের পর্বগুলোর বিভিন্ন ক্লিপস।
মিশন: ইমপসিবল সিরিজের অষ্টম সিনেমা এটি। শেষ পর্বের গল্প বলা হয়েছে দুই ভাগে। এর আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে দ্য ফাইনাল রেকনিং। দ্য এনটিটি নামক একটি বিশেষ এআই প্রোগ্রাম ছিল গল্পের কেন্দ্রে। এ প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় গ্যাব্রিয়েল, তার বিরুদ্ধেই ছিল ইথান হান্টের যুদ্ধ। দ্য ফাইনাল রেকনিংয়ে এনটিটিকে মোকাবিলার সূত্র পেয়েছে ইথান হান্ট, চেষ্টা করছে তার সাবেক সহকর্মীদের জড়ো করার। তাদের নিয়ে ডুবে যাওয়া সাবমেরিনটি খুঁজে বের করতে হবে, যাতে রয়েছে গুরুত্বপূর্ণ কোড।
টম ক্রুজ ছাড়াও দ্য ফাইনাল রেকনিংয়ে অভিনয় করেছেন সাইমন পেগ, ভিং রামেস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেস প্রমুখ। আগামী ২৩ মে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ১৪ মে প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে