ফ্যাশন আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এবার ভিন্ন রূপে হাজির হলেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের গায়িকা লিসা। টেক জায়ান্ট মেটার সঙ্গে যৌথ উদ্যোগে নিজের ডিজাইনে তৈরি বিশেষ লিমিটেড এডিশন এআই স্মার্ট চশমা বাজারে এনেছেন তিনি।
এক বছরের বেশি সময় ধরে পরিকল্পনা করে তৈরি এই চশমায় লিসার ব্যক্তিগত রুচি ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে। দুটি আলাদা রূপে বাজারে আসা এই চশমার ফ্রেমে জুড়ে দেওয়া হয়েছে লিসার সিগনেচার তারার নকশা। সঙ্গে উপহার হিসেবে থাকছে তাঁর প্রিয় পোষা প্রাণীদের আদলে তৈরি আকর্ষণীয় লকেট ও চার্জিং কেস। চশমাটি মেটার এআই অ্যাপের সঙ্গে যুক্ত করলেই লিসার ভক্তরা পাবেন ইনস্টাগ্রামে শেয়ার করার মতো বিশেষ ডিজিটাল ফটোকার্ড ও লিসা-থিমভিত্তিক স্টিকার প্যাক।
দৈনন্দিন ব্যবহারের জন্য প্রযুক্তিগত দিক থেকেও চশমাটিতে যুক্ত করা হয়েছে দারুণ সব সুবিধা। এতে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, যা দিয়ে ছবি ও থ্রিকে মানের ভিডিও ধারণ করা সম্ভব। গান শোনার জন্য এতে রয়েছে ওপেন-ইয়ার স্পিকার এবং কথোপকথনের জন্য ছয়টি বিশেষ মাইক্রোফোন। ব্যবহারকারীরা কেবল কণ্ঠস্বরের নির্দেশেই ছবি তোলা, ফোন কল, বার্তা পাঠানো এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে ভিডিও কল বা লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। এমনকি চোখের পাওয়ারের সঙ্গে মিলিয়েও এটি ব্যবহারের সুবিধা রাখা হয়েছে।
প্রযুক্তিপণ্যের বাজারে প্রবেশের পাশাপাশি ব্যক্তিগত প্রজেক্ট নিয়েও এখন তুমুল ব্যস্ত লিসা। আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তাঁর জীবনভিত্তিক পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’। আর ২৩ অক্টোবর প্রকাশ পাবে তাঁর নতুন একক ইপি অ্যালবাম ‘প্রেস প্লে’।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
২ মিনিট আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ মিনিট আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
২৩ মিনিট আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে