
আগামী বছর মার্চে বসবে একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৮তম আসর। এ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
এ বছর অস্কার প্রতিযোগিতায় পাঠানোর জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত বাড়ির নাম শাহানা সিনেমাটির কাহিনি তৈরি হয়েছে বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীর জীবন-সংগ্রামের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। সত্য ঘটনা অবলম্বনে এটি বানিয়েছেন লিসা গাজী। ‘সাবা’র মতো এটিও অংশ নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। প্রদর্শিত হয়েছে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে। ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বাড়ির নাম শাহানা।
অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব চূড়ান্ত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্মাতা লিসা গাজী বলেন, ‘অসম্ভব ভালো লাগছে। যখন বাড়ির নাম শাহানার ঘোষণা করা হলো, তখন গায়ে কাঁটা দিচ্ছিল। এই মুহূর্তটাকে ধারণ করতে চাইছি, উদ্যাপন করতে চাই।’

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) তত্ত্বাবধানে এবারের অস্কার বাংলাদেশ কমিটির সভাপতিত্ব করেন মোহাম্মদ জহিরুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি, চলচ্চিত্র পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন।

দুই বছরেরও বেশি সময় প্রেম এবং দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাট।
৯ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনকে কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনৈতিক ব্যক্তিত্ব শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পপ তারকা টেইলর সুইফট। ৩ জুলাই নিউইয়র্কের ঐতিহাসিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিল রাজকীয় বিয়ের আসর।
১৭ ঘণ্টা আগে
জোড়া সুখবর দিলেন মৌসুমী হামিদ। দ্বিতীয় বিয়ের সঙ্গে দিলেন মা হওয়ার খবরও। চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সহকর্মীদের চমকে দেন মৌসুমী হামিদ।
১ দিন আগে