ঈদে মুক্তি পেতে যাচ্ছে আশফাক নিপুণের পরিচালনায় ‘মহানগর’ ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি ‘মহানগর-২’। ফের ওসি হারুনের চরিত্রে পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এরই মধ্যে হইচইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘মহানগর ২’-এর টিজার প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) বিকেলে প্রকাশ পাওয়া এই টিজারে ওসি হারুনরূপে হাজির হয়ে দর্শকদের দুটি কথা মনে রাখতে বলেন মোশাররফ করিম—‘এক, নামটা হচ্ছে হারুন। আর দুই, হারুন এত সহজে হারে না।’
১ মিনিট ১০ সেকেন্ডের ‘মহানগর ২’-এর টিজার এরই মধ্যে সারা ফেলেছে দর্শকদের মধ্যে। টিজারে দেখা যাচ্ছে, ঢাকা মহানগরের ব্যস্ত রোডে মানুষ ও গাড়ি ছুটছে। ব্যাকগ্রাউন্ডে ঢাকা মহানগর নিয়ে একটি গল্প বলছেন অভিনেতা মোশাররফ করিম। তিনি বলছেন, ‘মহানগরের রাস্তায়, ফুটপাতে, অলিতে-গলিতে কতশত গল্প। শাসকের গল্প, শোষিতের গল্প, ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সঙ্গে পেরে না ওঠার গল্প। প্রতিদিন এমন হাজারো মানুষ পিষে যায় সিস্টেমের চাপে। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত। আর সেই সব ভূতের সঙ্গে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।’

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১০ ঘণ্টা আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১০ ঘণ্টা আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
১ দিন আগে