আবার ঢাকায় গান শোনাতে আসছে পাকিস্তানের ব্যান্ড জাল। ২৮ নভেম্বর রাজধানীর ৩০০ ফিটের স্বদেশ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘সাউন্ড অব সোল’ শিরোনামের কনসার্ট। জাল ব্যান্ডের সঙ্গে এই কনসার্টে পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড ওয়ারফেজ ও লেভেল ফাইভ। কনসার্টটি আয়োজন করছে স্টেইজ কো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে মৌসুমের সবচেয়ে বড় ওপেন এয়ার কনসার্ট। যেখানে শ্রোতারা জাল ব্যান্ডের আবেগঘন সুর ও লাইভ পারফরম্যান্সের পাশাপাশি ওয়ারফেজ এবং লেভেল ফাইভের পরিবেশনা উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে ওয়ারফেজ ও লেভেল ফাইভ কনসার্টটি উপভোগ করার জন্য ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে। ব্যান্ড ওয়ারফেজ বলেছে, ‘অনেক দিন পর ওপেন এয়ার কনসার্টে ওয়ারফেজ। এই অনুভূতি প্রকাশ করার মতো না। স্বদেশ অ্যারেনায় আসুন, উপভোগ করুন সাউন্ড অব সোল, কণ্ঠ মেলান ওয়ারফেজের সঙ্গে।’
ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। অনলাইট টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকের ওয়েবসাইটে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। দাম নির্ধারণ করা হয়েছে ৯৯০ টাকা (রেগুলার) ও ২ হাজার ৫০০ টাকা (ভিআইপি)। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। কনসার্টের আয়োজন শুরু হবে বিকেল ৫টায়।
সবশেষ গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করা হয় আয়োজন।

পরদিন যমুনা ফিউচার পার্কে আয়োজন করা হয় কনসার্টটি। সেখানেও বাধে বিপত্তি, কনসার্ট শুরুর পর বিশৃঙ্খলা দেখা দেয়। এতে মাঝপথে বন্ধ হয়ে যায় আয়োজন। প্রায় দেড় ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আবার শুরু হয় কনসার্ট।


কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৩ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১১ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১৬ ঘণ্টা আগে