
আবার খুশির খবর বলিউডে। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। প্রথম সন্তান দুয়ার জন্মের দুই বছর পার না হতেই ভক্তদের আবারও সুখবর দিলেন দীপিকা ও রণবীর সিং। আজ ১৯ এপ্রিল মেয়ে দুয়ার হাতে ধরা একটি গর্ভধারণ পরীক্ষার কীটের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন অভিনেত্রী।
এই ঘোষণা আসার পরপরই সহকর্মীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন রণবীর-দীপিকা জুটি। প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, অনন্যা পাণ্ডে, বিপাশা বসু, সোনাক্ষী সিনহা, কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়া, ভূমি পেদনেকার, সামান্থা রুথ প্রভুসহ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির প্রায় সবাই এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। ভক্তরাও কমেন্ট বক্সে তাঁদের ভালোবাসা উজাড় করে দিচ্ছেন।
জনপ্রিয়তার শীর্ষে থেকেও দীপিকা সব সময় পরিবারকে অগ্রাধিকার দিয়েছেন। মাতৃত্বকে জীবনের সবচেয়ে বড় দায়িত্ব এবং পরম পাওয়া হিসেবে দেখেন। তিনি মনে করেন, সন্তানের বড় হয়ে ওঠার প্রতিটি ধাপ পাশে থেকে দেখা একজন মায়ের জন্য সবচেয়ে জরুরি।
এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘আমি পর্দায় অনেক শক্তিশালী ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছি, কিন্তু বাস্তবে মা হওয়া এবং সন্তানের দেখাশোনা করা—এটিই আমার জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক এবং সেরা ভূমিকা।’
বাবা হিসেবে রণবীরও নিবেদিতপ্রাণ। প্রথম সন্তান দুয়ার জন্মের সময় কাজ থেকে বিরতি নিয়েছিলেন। এবারও দ্বিতীয় সন্তানের আগমনের খবরে অত্যন্ত আনন্দিত তিনি। জানা গেছে, রণবীর তাঁর আসন্ন প্রজেক্টগুলোর শিডিউল এমনভাবে সাজাচ্ছেন, যাতে তিনি দীপিকার পাশে থাকতে পারেন।
দ্বিতীয়বার মা হওয়ার খবরে দীপিকা যেমন রোমাঞ্চিত, তেমনি কিছুটা সাবধানীও। প্রথম সন্তান জন্মের সময়কার অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে আরও পরিণত করেছে। রণবীর ও দীপিকা দুজনেই এখন তাঁদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় দিন গুনছেন।
২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিতে জমকালো আয়োজনে বিয়ে করেন দীপিকা-রণবীর। তবে তাঁদের সম্পর্কের শুরু আরও আগে, ২০১৩ সালে ‘রাম-লীলা’ সিনেমার শুটিংয়ের সময়। দীর্ঘদিন সম্পর্কের পর ২০১৫ সালে গোপনে বাগদান সারেন তাঁরা, পরে প্রকাশ্যে আসে সেই খবর। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।
অন্যদিকে, রণবীর-দীপিকা দুজনই কাজ নিয়েও যথেষ্ট ব্যস্ত। রণবীরের সাম্প্রতিক সিনেমা ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে সাফল্যের শিখরে। দীপিকা অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায়। পাশাপাশি আল্লু অর্জুনের সঙ্গে নতুন একটি সিনেমাতেও তাঁকে দেখা যাবে।

মুক্তির আগে থেকেই ‘উৎসব’-এর সঙ্গে তুলনা চলছিল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার। নির্মাতা তানিম নূরকেও এই প্রশ্নের জবাব দিতে হয়েছে একাধিকবার। আশাবাদী ছিলেন তানিম। দর্শকের আগ্রহকে নিয়েছিলেন ইতিবাচক হিসেবে। বনলতা এক্সপ্রেস উৎসবকে ছাড়িয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ছিল তাঁর।
৭ ঘণ্টা আগে
নগর বাউল ব্যান্ড ছাড়লেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। দেড় দশকের বেশি সময় নগর বাউলে বাজিয়েছেন এই গিটারিস্ট। দেশ-বিদেশের বহু কনসার্টের মঞ্চে জেমসের সঙ্গী ছিলেন তিনি।
৭ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের ধারাবাহিক নির্মাণে ঝুঁকছেন নাট্য নির্মাতারা। জনপ্রিয়তাও পাচ্ছে নাটকগুলো। এর মধ্যে অন্যতম মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
কপিরাইট নিয়ে নতুন করে শুরু হওয়া আইনি জটিলতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানালেন, এই জটিলতা খুব শিগগির মেটার কোনো সম্ভাবনা নেই।
২১ ঘণ্টা আগে