অ্যাকশন ঘরানায় আলোক হাসান নির্মাণ করছেন ‘টগর’ নামের সিনেমা। এ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর। এ গান দিয়ে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরলেন আসিফ।
‘হবেরে খেলা, কাঁপবে শহর/খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’—এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস। আসিফ আকবর বলেন ‘অনেক দিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। এ ছাড়া এখন আমার বয়স বেড়েছে। কিন্তু গানটি খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’
টগর সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরি। প্রথমে আদরের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। তবে শুটিং শুরুর আগে বাদ পড়েন দীঘি, নেওয়া হয় পূজা চেরিকে।

এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম।
চট্টগ্রামে শুরু হয়েছে টগর সিনেমার শুটিং। জানা গেছে, ইতিমধ্যে শেষ হয়েছে বেশির ভাগ দৃশ্য ধারণের কাজ। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টগর।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে