
এবারের ঈদে তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান সাজিয়েছে নাগরিক টেলিভিশন। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত নাগরিক টিভি প্রচার করবে সাতজন তারকার অংশগ্রহণে আড্ডার অনুষ্ঠান ‘তারায় তারায়’। উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টায়।
শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘দারুণ একটি আয়োজন হয়েছে। প্রত্যেকেই জমিয়ে আড্ডা দিয়েছেন, সাবলীল ভঙ্গিতে কথা বলেছেন নিজেকে নিয়ে, নিজের কাজ নিয়ে। অনেকে এমন তথ্যও দিয়েছেন, যা আগে বলেননি কখনো। আমার বিশ্বাস, অনুষ্ঠানটি দর্শকদের মনোরঞ্জন করবে।’
নাগরিক টিভির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘প্রতি ঈদের মতো এবারও বিশেষ আয়োজনে বর্ণিল ঈদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নাগরিক টিভিতে। তারায় তারায় সেই আয়োজনেরই একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তারকারা কথা বলেছেন তাঁদের ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে।’
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আসিফ রহমান। তিনি জানিয়েছেন, এরই মধ্যে চারটি পর্বের শুটিং হয়ে গেছে। আগামীকাল হবে বাকি তিন পর্বের শুটিং। এবারের তারায় তারায় অনুষ্ঠানে ঈদের দিন থাকছেন চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি। ঈদের পরের দিন থাকবেন চিত্রনায়িকা পূর্ণিমা, তৃতীয় দিন কেয়া পায়েল, চতুর্থ দিন অভিনেতা ইরফান সাজ্জাদ, পঞ্চম দিনে চাষী আলম, ষষ্ঠ দিনে শাওন এবং সপ্তম দিনে থাকবেন শিরিন আক্তার শীলা।

আসিফ আকবর একসময় নিয়মিত ক্রিকেট খেলতেন। পরে গান গেয়ে জনপ্রিয় হন। জনপ্রিয় এই শিল্পী আবার ফিরেছেন ক্রিকেটে। গানের পাশাপাশি ক্রিকেট নিয়ে বেড়েছে তাঁর ব্যস্ততা। ক্রিকেট নিয়ে কী ভাবছেন আসিফ? ক্রিকেটের এই ব্যস্ততায় গানের ক্ষতি হচ্ছে না তো? এবার ঈদে শ্রোতাদের কী উপহার দিচ্ছেন?
৬ ঘণ্টা আগে
প্রতিবছর রোজার ঈদে বিটিভি চট্টগ্রাম আয়োজন করে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। এ বছরেও বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল অনুষ্ঠানটির শুটিং। এ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা মুকিত জাকারিয়া ও অভিনেত্রী নাবিলা ইসলাম।
৬ ঘণ্টা আগে
কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
১৫ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১ দিন আগে